Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: আর্থিক দুর্নীতির অভিযোগ আর্জেন্টিনার (Argentina) বিরুদ্ধে! বিশ্বকাপের সময়ই হয়েছে তছরুপ নাকি আগে। দেশে ফেরার বিমানে ওঠার আগেই শুরু জিজ্ঞাসাবাদ। তোলপাড় আর্জেন্টিনা ফুটবলে। সময়টা একদমই ভালো যাচ্ছে না আর্জেন্টিনার। একের পর এক বিতর্ক। এবার তো আর্থিক কেলেঙ্কারির অভিযোগ। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া এবং কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোর বিরুদ্ধে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। এমনকি, দল নিয়ে দেশে ফেরার ঠিক আগে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় তাঁদের।
বিমান বন্দরের ঘটনা (Argentina)
ফাইনাল ম্যাচে হার। তারপরই দেশে ফেরার পালা। তাই দলের বাকি সদস্যদের সঙ্গে বিমানবন্দরে পৌঁছন ক্লদিও তাপিয়া। ঠিক সেই মুহূর্তেই সেখানে হাজির এফবিআই আধিকারিকরা। বিমানে ওঠার আগে তাপিয়াকে আটকানো হয় এবং তাঁর মোবাইল ফোন কেড়ে নিয়ে শুরু হয় ম্যারাথন জেরা। দলের বাসের মধ্যেই নাকি প্রায় ৩০ মিনিট ধরে জেরা করা হয় দুই শীর্ষকর্তাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অবশ্য তাঁরা দেশে ফেরার অনুমতি পান এবং বুয়েনস আইরেসের বিমান ধরেন।

আর্থিক তছরুপে মার্কিন যোগ (Argentina)
গত কয়েকমাস ধরে একটি মার্কিন সংস্থাকে কেন্দ্র করে বড়সড় আর্থিক তছরুপের তথ্য সামনে এসেছে। আর্জেন্টিনার (Argentina) ফুটবল সংস্থার আর্থিক বিষয়গুলি দেখাশোনা করা মার্কিন সংস্থা তুরপ্রোদএন্টার এলএলসিকে ঘিরে এই সন্দেহ দানা বাঁধে। জানা গেছে, ২০২৫ সালের শেষ থেকে আমেরিকার পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে কোটি কোটি ডলার লেনদেন হয়েছে। যার মধ্যে অন্তত ২৬ কোটি ডলার পেয়েছে ওই মার্কিন সংস্থা এবং প্রায় ৬ কোটি ডলার একাধিক অন্যান্য সংস্থার মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। মার্কিন ব্যাঙ্কের মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ লেনদেন হওয়ার সঠিক কারণ স্পষ্ট না থাকায় তদন্তে নামে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন।
আরো পড়ুন: Commonwealth Games 2026: কমনওয়েলথ গেমসে কেন্দ্রীয় বরাদ্দে কি কমল?
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিক্রিয়া (Argentina)
এফবিআইয়ের এই জিজ্ঞাসাবাদের ঘটনায় শোরগোল পড়ে যায় বিশ্ব ফুটবলে। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। সংস্থার দাবী, মার্কিন আদালত তাঁদের সভাপতি ক্লদিও তাপিয়া বা কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোকে কোনও প্রমাণ দেওয়ার নির্দেশ দেয়নি।



