Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: আরেক কলেজ স্ট্রিট বেঙ্গালুরুতে। এপ্রিল ২৯-এর সন্ধ্যায় প্রবল বৃষ্টিতে কার্যত থমকে যায় বেঙ্গালুরু। মাত্র ৩০ মিনিটে প্রায় ৭৮ মিমি বৃষ্টিপাতের ফলে শহরের নিকাশি ব্যবস্থা বিধ্বস্ত হয়ে পড়ে, জল ঢুকে পড়ে চার্চ স্ট্রিটের মতো ব্যস্ত এলাকায়(Bengaluru Book)।
জলে ভেসে গেল হাজার হাজার বই (Bengaluru Book)
এই জলবিপর্যয়ের সবচেয়ে বড় আঘাতগুলোর একটি পড়ে শহরের প্রিয় বইয়ের দোকান ‘দ্য বুকওয়ার্ম’-এ। কয়েক মিনিটের মধ্যেই দোকানের ভেতর হাঁটু-সমান জল জমে যায়, কর্মীরা বই সরানোর সুযোগই পাননি। আনুমানিক ৪,০০০ থেকে ৫,০০০ বই নষ্ট হয়েছে যার মধ্যে ছিল অ্যাস্টেরিক্স-ওবেলিক্স সিরিজ, ওয়াল্টার আইজ্যাকসনের Elon Musk, রূপা পাই-এর Cubbon Park, এবং Percy Jackson সিরিজের মতো জনপ্রিয় শিরোনাম।
শহরের বইপ্রেমীদের আবেগের ঠিকানা
চার্চ স্ট্রিটে অবস্থিত এই দোকানটি শুধু বই কেনাবেচার জায়গা নয়, বরং পাঠপ্রেমীদের এক আবেগের ঠিকানা। মালিক কৃষ্ণ গৌড়া, যিনি ‘বুকওয়ার্ম কৃষ্ণ’ নামে পরিচিত, বহু বছর ধরে এই দোকানটিকে বাঁচিয়ে রেখেছেন নানা প্রতিকূলতার মধ্যেও। বইপাঠের সংস্কৃতি টিকিয়ে রাখতে তিনি নিয়মিত আয়োজন করেছেন রিড-অ্যালং ও কমিউনিটি ইভেন্ট।
কলেজ স্ট্রিটের মত (Bengaluru Book)
বন্যার পর সোশ্যাল মিডিয়ায় দোকানের ছবি ছড়িয়ে পড়তেই পাঠকমহল এগিয়ে আসে। অনেকে ক্ষতিগ্রস্ত বই কিনে সাহায্য করার প্রস্তাব দেন, কেউ ‘ওয়েট বুক ফেয়ার’-এর ধারণা দেন যেমনটি গত বছর কলকাতার কলেজ স্ট্রিটে দেখা গিয়েছিল।
আরও পড়ুন: Chennai Reunion Flight: পর্যটনে নয়া দিশা:চেন্নাই থেকে ফরাসি দ্বীপ রিইউনিয়নে সরাসরি ফ্লাইট ইন্ডিগোর
বইয়ের পাশে থাকুন (Bengaluru Book)
এই ঘটনার মধ্যেও একটি বড় বাস্তবচিত্র সামনে আসে যে বইয়ের দোকানগুলো এখন অস্তিত্বের লড়াই লড়ছে। অনলাইন কেনাকাটা, ই-বুক, অডিওবুক সব মিলিয়ে বদলে যাচ্ছে পড়ার অভ্যাস। তবুও, এমন দোকানগুলো শুধু ব্যবসা নয়, এক বিশেষ অভিজ্ঞতা বহন করে। দ্য বুকওয়ার্ম আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আর পাঠকদের জন্য বার্তা একটাই শুধু সংকটে নয়, স্বাভাবিক সময়েও পাশে থাকুন।



