Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: রাহুল-নিশাঙ্কার জুটির হাত ধরে জয়ের মুখ দেখল দিল্লি (Delhi Capitals)।
তিন ম্যাচ পরে জয় পেল দিল্লি (Delhi Capitals)
গত কয়েকটি ম্যাচে দিল্লির হারের পর সমর্থকদের ঘিরে ধরেছিল হতাশা। ঘরের মাঠে লজ্জাজনক হার অন্যদিকে রাজস্থানের ম্যাচে রাবাডাকে না পাওয়া, সব মিলিয়ে অনেকটাই চাপে ছিল দিল্লি। কিন্তু একদিকে যেমন দিল্লিতে রাহুল আছেন তেমন বল হাতে রাবাডার অনুপস্থিতি বুঝতে দিলেন না মিচেল স্টার্ক। আগের ম্যাচে ৭৫ রানে অলআউট আর ১ মে রাজস্থানের বিরুদ্ধে ৭ উইকেটে জয় দিল্লির প্লে-অফের আশা টিকিয়ে রাখল (Delhi Capitals)।
জয়পুরের মাঠ বরাবরই ব্যাটিং সহায়ক বলে পরিচিত। রাজস্থান বনাম দিল্লির ম্যাচেও এর অন্যথা হল না। রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাট করে ২২৫ রান তোলে। এই রানের নায়ক রিয়ান পারাগ। জেক নিয়ে এর আগে বিতর্কের শেষ ছিল না সেই রিয়ান দিল্লির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠলেন। খারাপ ফর্ম, সাজঘরে বসে ভেপিং, সব বিতর্ক পিছনে ফেলে দিল্লির বিরুদ্ধে খেলে গেলেন অধিনায়োকোচিত ইনিংস। তাঁর ৯০ রানের বড় ইনিংসে শাপমুক্তি হল বলাই যায়।

দিল্লির বিরুদ্ধে এই দিন ব্যর্থ হন বৈভব সূর্যবংশী। রিয়ানের বড় রানের ইনিংসের পাশাপাশি দোনোভান ফেরেরার ১৪ বলে ৪৭ রানের ইনিংস রাজস্থানের স্কোর বোর্ডে বড় রান তুলতে সাহায্য করে। অন্যদিকে এই ধ্রুব জুরেল ৩০ বলে ৪২ রানের ইনিংস খেলেন। দিল্লির হয়ে অজি তারকা পেসার স্টার্ক ৪ ওভার বল করে ৩০ রানের বিনিময় তুলে নেন ৩ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল, টি নটরাজন এবং কাইল জেমিসন (Delhi Capitals)।

রান তাড়া করতে নেমে জয়ের ভিত তৈরি করে দেন দলের ওপেনিং জুটি। রাহুল এবং নিশাঙ্কা ১১০ রান তোলে প্রথম উইকেটে। নিশাঙ্কা ৩৩ বলে ৬২ করে ফেরার পর লড়াই চালিয়ে যান কেএল রাহুল। তিনি ৪০ বলে ৭৫ রানের ইনিংস খেলে আর্চারের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন। একসময় কেএল রাহুল ভারতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন। যখনই তিনি দলের হয়ে মাঠে নেমেছেন দলের হয়ে নিজের সবটা দিয়েছেন। আইপিএল-এর এই অন্যথা হয় না। ২০ ওভার কিপিং করার পর দিল্লির হয়ে ১৫.২ ওভার ব্যাটিং করে দলের জন্য জয়ের রাস্তা তৈরি করা মোটেও সহজ নয়। ভারত এবং দিল্লির একজন রাহুল আছেন, নামটাই যথেষ্ট দলের ভরসার জন্য।

আরও পড়ুন: West Bengal Election: পুনর্নির্বাচন মগরাহাট পশ্চিমের ১১টি বুথে
এই ম্যাচে ৭৫ রান করে চলতি আইপিএল-এ সর্বোচ্চ রান এখন রাহুলের দখলে। তিনি এখন অরেঞ্জ টুপির মালিক। ৯ ম্যাচে তাঁর রান ৪৩৩। বিরাট কোহলি, অভিষেক শর্মা, বৈভব, ক্লাসেনকে পিছনে ফেলে শীর্ষে ভারতের এই তারকা ব্যাটার (Delhi Capitals)।
রাহুল যখন আউট হয়ে ফিরলেন ততক্ষণে দল রয়েছে সুবিধাজনক জায়গায়। সেখান থেকে নীতিশ রানার ১৭ বলে ৩৩ রানের ইনিংস আরও কিছুটা রাস্তা সহজ করে দেয়। এরপর বাকি কাজটা করে দেন ত্রিস্তান স্টাবস ও আশুতোষ শর্মা। জুটিতে ৪৯ রান তুলে দলকে এনে দেয় বড় জয়। ৫ বল বাকি থাকতে মাত্র ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় দিল্লি।
এই ম্যাচটা দিল্লি ক্যাপিটালসের কাছে অন্যতম স্মরণীয় ম্যাচ। তারা এই আইপিএল-এ ৭৫ করে সবচেয়ে কম রান যেমন করেছিল তেমনই ২২৬ রান তাড়া করে জয় পেল। আর আইপিএল-এর ইতিহাসে এই প্রথমবার দিল্লি এই বড় রান তাড়া করে ম্যাচ জিতল। এই মুহূর্তে দিল্লি উঠে এল ৬ নম্বরে আর অন্যদিকে রাজস্থান রয়েছে চতুর্থ স্থানে (Delhi Capitals)।


