Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: হাইভোল্টেজ নির্বাচন মিটতেই এখন সবার নজর ইভিএমের নিরাপত্তার দিকে। আর ফলপ্রকাশের আগেই পূর্ব বর্ধমানে স্ট্রং রুমের নিরাপত্তা ঘিরে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা (Election 2026)। বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সঞ্জয় দাসের একগুচ্ছ বিস্ফোরক অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তোলপাড়।

সঞ্জয় দাসের দাবি (Election 2026)
স্ট্রং রুমে ইভিএম সুরক্ষার নামে কার্যত প্রহসন চলছে এবং এর পিছনে বড়সড় ষড়যন্ত্রের গন্ধ রয়েছে। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী স্ট্রং রুমের প্রবেশপথে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা থাকার কথা থাকলেও বাস্তবে সেখানে শুধুমাত্র রাজ্য পুলিশের কয়েকজন কর্মীকেই দেখা যাচ্ছে।
বিজেপি প্রার্থীদের অভিযোগ (Election 2026)
এতেই থেমে থাকেননি বিজেপি প্রার্থী। তাঁর আরও অভিযোগ, স্ট্রং রুমের ভিতরে ও বাইরে থাকা একাধিক সিসিটিভি ক্যামেরা অকেজো হয়ে পড়ে রয়েছে। এই প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, “যদি সিসিটিভি ক্যামেরাই কাজ না করে, তাহলে নজরদারি কীভাবে সম্ভব? ইচ্ছাকৃতভাবেই কি এগুলো বন্ধ রাখা হয়েছে, যাতে আড়ালে কিছু করা যায়”?

আরও পড়ুন: Area 51 Quake: নেভাডা মরুভূমিতে একাধিক ভূমিকম্প: রহস্য লুকিয়ে এরিয়া ৫১-এ?
রাজনৈতিক মহলে বাড়ছে বিপদ
পাশাপাশি, রাতের অন্ধকারে বিল্ডিংয়ের ছাদে ওঠানামা এবং স্ট্রং রুমের ভেতর থেকে ভাঙচুরের আওয়াজ শোনার দাবিও করেছেন তিনি। ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা ঘিরে আরও জোরদার হয়েছে বিতর্ক। তবে এই অভিযোগের প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। ঘটনার সত্যতা যাচাই ও নিরাপত্তা নিয়ে প্রশ্নে রাজনৈতিক মহলে বাড়ছে চাপানউতোর।



