Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: এই অজি তারকার লখনউ শিবিরে যোগ দেওয়ায় স্বস্তি ফিরল পন্থদের (Josh Inglis)।
LSG-তে যোগ অজি তারকার (Josh Inglis)
এই মরশুম লখনউ সুপার জায়ান্টসের কাছে মোটেও সুখকর নয়। একের পর এক ম্যাচে হার আর দলের ক্রিকেটারদের ধারাবাহিকতার অভাবে ধুঁকছে দল। তবে তার মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরল লখনউ সুপার জায়ান্টসে। দলের সঙ্গে যোগ দিলেন অজি ক্রিকেটার জস ইংলিশ (Josh Inglis)।
এই মুহূর্তে পয়েন্ট তালিকায় সবার নিচে রয়েছে LSG। এমনিতেই ৬ ম্যাচ হেরে যথেষ্ট চাপে রেয়ছেন পন্থরা তার মধ্যে তাদের উপর আরও চাপ বাড়িয়েছে ম্যাথ্যু ব্রিৎজকে। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি শিবির ছেড়েছেন এবং ফিরে গিয়েছেন দেশে। ২০২৬ আইপিএল-এ তিনি আর খেলবেন না। তবে পরের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে স্বস্তি ফিরল LSG শিবিরে।
লখনউ কর্তৃপক্ষ এখনও পর্যন্ত জানায়নি কেন দেশে ফিরে গিয়েছেন ব্রিৎজকে। তবে শুধু জানানো হয়েছে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি আইপিএল ছেড়েছেন। ২৬ এপ্রিল কেকেআর-এর বিরুদ্ধে মাঠে নামার আগে দেশে ফিরেছিলেন তিনি। যদিও এই মরশুমে তিনি পন্থদের হয়ে একটিও ম্যাচ খেলেননি (Josh Inglis)।

আরও পড়ুন: Magarhat: দুই আঙুলে কালির ছাপ, ‘ডবল’ ভোট দিতে মানুষের হয়রানির চাপ
এই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার দেশে ফিরে গেলেও দলের সঙ্গে যোগ দিয়েছেন অজি তারকা জস ইংলিস। নিলামে তাঁকে ৮ কোটি ৬০ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছিল লখনউ। বিয়ের জন্য তিনি শুরুর দিকে যোগ দিতে পারেননি আইপিএল-এ। তবে আশা করা হচ্ছে পরবর্তী ম্যাচ তথা মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নামতে পারেন এই উইকেটকিপার-ব্যাটার।
গত মরশুমে এই অজি তারকা ছিলেন পাঞ্জাব দলে। পাঞ্জাবের হয়ে ১১টি ম্যাচ খেলে তিনি করেছিলেন ২৭৮ রান। গত নিলামের আগে তাঁকে পাঞ্জাব ছেড়ে দিলে দলে নেয় LSG। তবে এখন দেখার এই মরশুমে ব্যর্থতা ফেলে ঘুরে দাঁড়াতে পারেন কিনা ঋষভ পন্থরা (Josh Inglis)।


