Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: ভোটের ময়দানে দফায় দফায় অশান্তির পর এবার গণনা প্রক্রিয়া নিয়ে নজিরবিহীন কঠোর পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন। অবাধ ও স্বচ্ছ গণনা নিশ্চিত করতে এবং যে কোনও ধরণের কারচুপি রুখতে আরও কড়া কমিশন (Counting Errors)। সূত্রের খবর, গণনা কেন্দ্রের ভেতরে ও বাইরে মোতায়েন থাকা সমস্ত সরকারি আধিকারিক এবং পুলিশ কর্মীদের থেকে বিশেষ ‘মুচলেকা’ বা লিখিত প্রতিশ্রুতি নিচ্ছে নির্বাচন কমিশন।
কড়া নজরে গণনাকর্মীরা (Counting Errors)
কমিশনের নয়া নির্দেশিকা অনুযায়ী, গণনা কেন্দ্রের ভেতরে থাকা কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট, কাউন্টিং সুপারভাইজার এবং যারা কম্পাইলেশনের (তথ্য সংকলন) দায়িত্বে থাকবেন, প্রত্যেককে লিখিতভাবে নিজের দায়বদ্ধতার কথা জানাতে হবে। গণনা চলাকালীন তথ্যের হিসেবে কোনওরকম ভুল বা অসঙ্গতি (Counting Errors) ধরা পড়লে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে কড়া বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইচ্ছাকৃত ভুল বা বড়সড় গাফিলতি প্রমাণিত হলে সরাসরি চাকরি যাওয়ার মতো চরম শাস্তির মুখে পড়তে পারেন ওই আধিকারিক।
পুলিশ আধিকারিকদেরও দায়বদ্ধতা নিশ্চিত
শুধুমাত্র গণনাকর্মীরাই নন, এই কড়া বিধির আওতায় আসছেন পুলিশ আধিকারিকরাও। গণনা কেন্দ্রের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদেরও একই ধরনের মুচলেকা জমা দিতে হবে। এলাকায় শান্তি বজায় রাখা এবং নিরাপত্তার ক্ষেত্রে যে কোনও প্রকার গাফিলতির জন্য সংশ্লিষ্ট আধিকারিককেই ব্যক্তিগতভাবে দায় নিতে হবে। কমিশনের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো আধিকারিকদের ওপর ব্যক্তিগত দায়বদ্ধতা চাপিয়ে দেওয়া, যাতে গণনার দিন কোনও পক্ষই স্বচ্ছতা (Counting Errors) নিয়ে প্রশ্ন তোলার সুযোগ না পায়।
আরও পড়ুন:Falta Re-poll: ১০ জন্ম চেষ্টা করেও লাভ নেই, ফলতায় পুনর্নির্বাচন নিয়ে কমিশনকে তোপ অভিষেকের!
আগামী ৪ঠা মে রাজ্যের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। তার ঠিক আগেই কমিশনের এই ‘জিরো টলারেন্স’ নীতি প্রশাসনিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, গণনা প্রক্রিয়ায় বিন্দুমাত্র ফাঁক রাখতে চাইছে না কমিশন। তবে এই কড়া দাওয়াইয়ের ফলে গণনাকর্মীদের ওপর মানসিক চাপ বাড়বে কি না, তা নিয়ে প্রশাসনিক স্তরে চর্চা শুরু হয়েছে।
ভোটের ফলপ্রকাশের দিন কোনও প্রকার বিশৃঙ্খলা বা হিসেবে গরমিল রুখতে নির্বাচন কমিশনের এই ‘মুচলেকা’ রণকৌশল কতটা সফল হয়, এখন সেটাই দেখার।


