Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ছুটির রবিবারে ঘুমিয়ে শহর (Delhi Fire News)। কিন্তু এই ঘুম যে ভাঙবে না সেই আর কে বা জানতো। দিল্লিতে তখন ঘড়ির কাঁটায় ভোর চারটে। দাউ দাউ করে জ্বলে উঠল বহুতল। চারিদিকে কালো ধোঁয়ার আস্তরণ। মুহূর্তে চলে গেল ৯টি প্রাণ।
কোথায় ঘটেছে এই ঘটনা? (Delhi Fire News)
দিল্লির বিবেক বিহার একটি জনবহুল (Delhi Fire News) এলাকা। ওই এলাকার একটি বহুতলে ভোর চারটে নাগাদ আগুন লাগে। প্রথমে আগুন লাগে চার তলায়। ক্রমশই সেই আগুন ছড়িয়ে পরে তিনতলা ও দুই তলায়। অনেকে জানলা দিয়ে পালাবার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। ঘুমের মধ্যেই ঝলসে গেছেন অনেকে। ধোঁয়ায় দমবন্ধ হয়েও মৃত্যু হয়েছে। মোট ৯ জন এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তার মধ্যে একটি শিশুও রয়েছে।
মৃত্যুমিছিল (Delhi Fire News)
দিল্লির এই বহুতলে দ্বিতীয় তলা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। একই পরিবারের ৫ জন সদস্য মারা গেছেন এই দুর্ঘটনায়। মৃতেরা হলেন, অরবিন্দ জৈন (৬০), স্ত্রী অনিতা জৈন (৫৮), অরবিন্দের ছেলে নিশান্ত জৈন (৩৫), নিশান্তের স্ত্রী আঁচল জৈন (৩৩) এবং তাঁদের ছেলে আকাশ জৈন (দেড় বছর)। তৃতীয় তলায় একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। মৃতেরা হলেন নীতিন জৈন (৫০), স্ত্রী শৈলী জৈন (৪৮) এবং তাঁদের ছেলে সাম্যক জৈন (২৫). আহতদের সংখ্যা আরও বেশি। সকলেই ভর্তি রয়েছেন হাসপাতালে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: Pandua News: ভোট গণনার আগেই ঘরছাড়া বহু, পান্ডুয়ায় ঘর ভাঙল বুলডোজার!
মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন
এই ঘটনায় শোক প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। শোকসন্তপ্ত পরিবারের পাশে তিনি রয়েছেন বলে আশ্বাস। এছাড়াও দিল্লির সরকারও তাদের সাহায্য করার যথাসাধ্য চেষ্টা করবে বলে জানান তিনি।


