Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পুণের বহুচর্চিত কেতন আগরওয়াল হত্যা (Ketan Agarwal Death) মামলার আবহে আরও এক দুঃসংবাদ সামনে এল। নাতির মৃত্যুর ধাক্কা সামলাতে না পেরে এবার প্রয়াত হলেন কেতনের ঠাকুরদা দেবীচাঁদ আগরওয়াল। পরিবার সূত্রে খবর, শনিবার রাতে আচমকাই হৃদরোগে আক্রান্ত হন তিনি। দ্রুত চিকিৎসার চেষ্টা করা হলেও শেষরক্ষা হয়নি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
মানসিকভাবে ভেঙে পড়েছিলেন (Ketan Agarwal Death)
পরিবারের দাবি, নাতির অস্বাভাবিক মৃত্যুর পর (Ketan Agarwal Death) থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন দেবীচাঁদ। সেই ঘটনার পর থেকে তাঁর শারীরিক অবস্থাও ক্রমশ খারাপ হতে থাকে। শেষ পর্যন্ত বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।
প্রসঙ্গত…
উল্লেখ্য, গত ১৮ জুন পুণের লোহাগড় দুর্গে প্রি-ওয়েডিং ফটোশুট করতে গিয়েছিলেন কেতন আগরওয়াল ও তাঁর বাগদত্তা সিয়া গোয়েল। অভিযোগ, সেখানেই পাহাড় থেকে ধাক্কা দিয়ে কেতনকে ফেলে হত্যা করা হয়। এই ঘটনায় ইতিমধ্যেই সিয়া গোয়েল এবং তাঁর ঘনিষ্ঠ বন্ধু তথা অভিযুক্ত চেতন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেই এই খুনের ছক কষা হয়েছিল।
এদিকে তদন্ত যত এগোচ্ছে, সামনে আসছে নতুন নতুন তথ্য। সম্প্রতি সিয়ার এক বন্ধুর সঙ্গে হওয়া একটি চ্যাট তদন্তকারীদের নজরে এসেছে। সেখানে বিয়ে নিয়ে কিছু সাংকেতিক মন্তব্য রয়েছে বলে জানা গিয়েছে। যদিও ওই চ্যাটের সত্যতা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি। পুলিশ ওই বন্ধুর সন্ধানেও তল্লাশি চালাচ্ছে।
আরও পড়ুন: WB Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ: দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা!
ফেব্রুয়ারিতে কেতন ও সিয়ার বাগদান হয়েছিল। আগামী নভেম্বরে তাঁদের বিয়ের দিনও ঠিক ছিল। কিন্তু অভিযোগ, বিয়েতে অনিচ্ছা থাকা সত্ত্বেও পারিবারিক চাপে সিদ্ধান্ত বদলাতে না পেরে সিয়া শেষ পর্যন্ত চরম পথ বেছে নেন। সেই ঘটনায় ন্যায়বিচারের অপেক্ষায় এখনও কেতন আগরওয়ালের পরিবার।


