Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: হ্যামস্ট্রিং চোটের কারণে বেশ অনেকদিন মাঠে নামতে পারেননি রোহিত। কবে নামবেন সেই বিষয়েও কিছু নিশ্চিয়তা নেই (Rohit Sharma)।
মাঠে নামার তারিখ নিজেই ঠিক করবেন হিটম্যান (Rohit Sharma)
২০২৬ সালের আইপিএল-এর ৪৭ তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স এবং লখনৌ সুপার জায়ান্টস। সেই ম্যাচ ঘিরে বাড়ছে উন্মাদনা কিন্তু সবার মনে এখন একটাই প্রশ্ন মুম্বই দলের হয়ে কি এই ম্যাচে মাঠে নামবেন রোহিত শর্মা? দলের যা অবস্থা তাতে রোহিতের প্রত্যাবর্তনের দিকে তাক্কীয় রয়েছেন ভক্তরা। তবে দলের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে এই সিদ্ধান্ত তারা নেবেন না বরং সিদ্ধান্ত নেবেন স্বয়ং রোহিত (Rohit Sharma)।
হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে দলের বাইরে রয়েছেন হিটম্যান। তবে LSG-র বিরুদ্ধে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে বলেই জানা যাচ্ছে। ম্যাচের আগে রোহিতকে যেতে হবে ফিটনেস পরীক্ষার মধ্যে দিয়ে। সেই পরীক্ষায় পাশ করলে তবেই খেলতে নামবেন রোহিত। এখন সবাই তাকিয়ে রয়েছেন এই পরীক্ষার দিকে।

তবে রোহিত অনুশীলনে ফিরেছেন। বেশ কিছু সময় ধরে তিনি নেটে ব্যাটিংও করেছেন। আর সেখান থেকেই আশা করা হচ্ছে যে তিনি খুব তাড়াতাড়ি বা হয়ত ৪ মে-র ম্যাচেই ফিরবেন মাঠে। তবে শেষ সিদ্ধান্ত নিজেই নেবেন রোহিত শর্মা। দলের পক্ষ থেকে সেই দায়িত্ব ছেড়ে দেওয়া হয়েছে তাঁর উপর।
আরও পড়ুন: Subir Nag BJP Win: মাছের ডিমের বড়া খাওয়াবো দেবাংশুকে: জয়ের পথে সুবীর নাগ
রোহিত শর্মা এই ম্যাচে ফিরলে দলে বেশ কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি দলে ফিরলে বাদ পড়তে পারেন রবিন মিনজে। সেক্ষেত্রে রোহিত এবং রিকেলটন জুটি ওপেন করবেন। প্রসঙ্গত চোটের আগে ভাল ছন্দে ছিলেন রোহিত শর্মা। এই মুহূর্তে দলের ব্যাটিং এবং বোলিং দুই ভেঙে পড়েছে আর এই মুহূর্তে সবাই তাকিয়ে রয়েছেন রোহিতের কামব্যাকের দিকে (Rohit Sharma)।


