Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘ এক দশকের খরা কাটিয়ে অবশেষে বাংলার বিধানসভায় ফিরল লাল নিশান (Domkal CPIM Win)। ২০২১-এর বিধানসভা নির্বাচনে যে বাম শিবির ‘শূন্য’ হাতে ফিরেছিল, ২০২৬-এর ৪ মে সেই অভিশপ্ত তকমা ঝেড়ে ফেলল তারা। মুর্শিদাবাদের ডোমকল থেকে এল সেই কাঙ্ক্ষিত জয়। হেভিওয়েট তৃণমূল প্রার্থীকে পরাজিত করে মোস্তাফিজুর রহমানের জয় কেবল একটি আসনের জয় নয়, বরং আলিমুদ্দিনের কাছে এটি এক বড় রাজনৈতিক অক্সিজেন। ভোটের নিরিখে গোটা রাজ্যে এটি একমাত্র কেন্দ্র যেখানে বিজেপি চতুর্থ স্থানে রয়েছে।
বামেদের শক্ত ঘাঁটি (Domkal CPIM Win)
২০২১ সালে শূন্য হাতে ফিরেছিল বাম (Domkal CPIM Win) শিবির। কিন্তু এবারের গণনার ট্রেন্ডে সেই ‘শূন্য’ কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্পষ্ট ইঙ্গিত মেলে। মুর্শিদাবাদের ডোমকল—যাকে একসময় বামেদের শক্ত ঘাঁটি বলা হত—সেই মাটিতেই ফের উড়ছে লাল পতাকা। প্রাথমিক ফলাফল সামনে আসতেই রাস্তায় নেমে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন সিপিএম কর্মী-সমর্থকেরা। মোটামুটি সকাল থেকে বিধানসভা নির্বাচনের ফলাফল যেদিকে এগোচ্ছে, তাতে ডোমকল বিধানসভা কেন্দ্র থেকে জিততে চলেছেন সিপিআইএম প্রার্থী মোস্তাফিজুর রহমান (রানা)। গণনা শেষে তা আরও স্পষ্ট হয়ে গেল। ডোমকল বিধানসভা কেন্দ্রে জয়লাভ করল সিপিএম।
এলাকায় শুরু উদযাপন (Domkal CPIM Win)
বাম প্রার্থীর এগিয়ে থাকার খবর ছড়াতেই এলাকায় শুরু হয় উদযাপন। লাল পতাকা হাতে মিছিল, আবির খেলায় মেতে ওঠা, আর স্লোগানে মুখর হয়ে ওঠে চারদিক। বহুদিন পর এমন আবহে যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে বাম শিবির। সমর্থকদের দাবি, এই ফল সাধারণ মানুষের আস্থার প্রতিফলন। দীর্ঘদিন ধরে সংগঠনের কাজ এবং মানুষের পাশে থাকার ফলেই এই সাফল্যের মুখ দেখল দল। ডোমকল জুড়ে এখন উৎসবের পরিবেশ—লাল আবিরে রাঙা রাস্তাঘাট।
আরও পড়ুন: Subir Nag BJP Win: মাছের ডিমের বড়া খাওয়াবো দেবাংশুকে: জয়ের পথে সুবীর নাগ
এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবীর। কিন্তু তাঁর উপস্থিতিও ডোমকলে তৃণমূলের জয় নিশ্চিত করতে পারেনি। বরং এই কেন্দ্র থেকেই রাজ্যে ‘খাতা’ খুলল বাম। রাজনৈতিক মহলের মতে, তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল এবং বামেদের স্বচ্ছ ভাবমূর্তির প্রচার এখানে তুরুপের তাস হয়ে দাঁড়িয়েছে। প্রসঙ্গত, বিধানসভা ভোটের আগে থেকেই এই ডোমকলকে শক্ত ঘাঁটি বানাতে শুরু করে বামেরা। তার উপর তৃণমূল শিবির থেকেও অনেকেই যোগ দিতে শুরু করেন সিপিএমে। ফলে, বোঝাই যাচ্ছিল যে, খেলা ঘোরাতে পারেন এককালের দাপুটে এই এসএফআই নেতা মোস্তাফিজুর রহমান। শেষ পর্যন্ত ব্যালট বক্সের রায় প্রমাণ করল, ডোমকলের গড় ফিরে পেতে সফল হয়েছে লাল শিবির। এই জয় আগামী দিনে রাজ্যের বাকি বাম কর্মীদের জন্য যে বড় অনুপ্রেরণা হতে চলেছে, তা বলাই বাহুল্য।


