Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সাজঘরে ধূমপান করে বিতর্কে রাজস্থান অধিনায়ক রিয়ান। দিল্লির বিরুদ্ধে ম্যাচে নামার আগে কড়া বার্তা দিলেন সাঙ্গাকারা (Riyan Parag)।
ম্যাচের আগে কড়া বার্তা দিলেন সাঙ্গাকারা (Riyan Parag)
একদিকে ব্যাট হাতে রানের খরা তার মধ্যে ম্যাচ চলাকালীন ড্রেসিং রুমে বসে ই-সিগারেটে সুখটান দিচ্ছিলেন রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ। শুধু তাই নয় সতীর্থদের সঙ্গেও আচরণ নিয়ে প্রশ্নের মুখে তিনি। এবার সেই সব নিয়ে রাজস্থানের অধিনায়কের উপর ক্ষুদ্ধ দলের কোচ কুমার সাঙ্গাকারা। তিনি দিল্লির বিরুদ্ধে মাঠে নামার আগে স্পষ্ট ভাষায় জানিয়েছেন এমন আচরণ দল এবং ক্রিকেট সংস্কৃতির সঙ্গে মানানসই নয়। তাঁর এমন কিছু পছন্দ নয় যা ক্রিকেটের গরিমাকে খর্ব করে (Riyan Parag)।
একদিকে দল ভাল খেলে খেতাব জয়ের দিকে এগোচ্ছে আর তার মধ্যে একাধিক বিতর্কে জর্জরিত রাজস্থান। এর আগে ডাগ-আউটের পাশে দাঁড়িয়ে মোবাইল ব্যবহার করে বিতর্কে জড়িয়েছিলেন রাজস্থান দলের ম্যানেজার। শারীরিক জরুরি প্রয়োজনের ভিত্তিতে শাস্তি এড়াতে পারেননি তিনি। আইপিএল-এর আচরণবিধি ভেঙে ১ লাখ টাকা জরিমানা হয় তাঁর। এবার সাজঘরে বসে ধূমপান করে বিতর্কে রিয়ান। তাঁকে সতর্ক করার পাশাপাশি ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে অনেক ক্রিকেট ভক্তদের মতে তাঁর আরও বেশি শাস্তি হওয়া প্রয়জন ছিল।

আরও পড়ুন: Sourav Ganguly: বৈভবের সিনিয়র দলে সুযোগ পাওয়ার বিযয়ে কী বললেন সৌরভ?
একের পর এক বিতর্কে রাজস্থান শিবির সমালোচনার মুখে। এবার দিল্লির বিরুদ্ধে ১ মে মাঠে নামার আগে কড়া বার্তা দিলেন দলের কোচ। তিনি বলেন, ‘এই ধরনের বিতর্ক কখনও দলের জন্য ইতিবাচক হতে পারে না। আমি শুধু বলতে পারি, বিসিসিআই এবং ফ্র্যাঞ্চাইজি বিষয়টি নিয়ে আলোচনা করেছে। ক্রিকেটারদের মনে করিয়ে দিতে চাই, দলের সংস্কৃতি বজায় রাখতে হবে।’
রিয়ানের ম্যাচ ফি-র ২৫ শতাংশ কাটা হয়েছে। আইপিএল-এর নিয়ম অনুযায়ী ২.২১ ধারায় শাস্তি হয়েছে তাঁর। তাঁকে সতর্কও করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যদি ভবিষ্যতে এমন কিছু করেন তবে তাঁকে পড়তে হতে পারে নির্বাসনের মুখেও (Riyan Parag)। তবে এসবের পরেও একটি বিষয় নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে যে নজরদারির পরেও এমন ঘটনা সম্ভব হচ্ছে কীভাবে? তাহলে কি কোনও গাফিলতি থাকছে নজরদারির ক্ষেত্রে?


