Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: গত কয়েক দিন ধরেই তাঁকে নিয়ে জল্পনা চলছিল, এবার সেই জল্পনাই সত্যি হল (Oscar Bruzon)।
এই মরশুমের পর দেখা যাবে না অস্কারকে? (Oscar Bruzon)
গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল তাঁকে নিয়ে। অবশেষে রবিবার সত্যি হল সেই জল্পনা। মুম্বই সিটি ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অস্কার জানিয়ে দিলেন মরশুম শেষ হলেই লাল-হলুদ শিবিরের দায়িত্ব ছাড়তে চলেছেন তিনি। তিনি জানিয়েছেন এই সিদ্ধান্ত একান্তই তাঁর নিজের। এই কথা দলের সকলে জানে বলেই জানিয়েছেন। তিনি দায়ী করলেন ক্লাবের পরিকল্পনাহীন মানসিকতা (Oscar Bruzon)।
এই দিন সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘প্রায় দু’বছর হয়ে গেল ইস্টবেঙ্গলে আছি। একটা স্বপ্ন ছিল। ক্লাব ফুটবলের ইতিহাসে ইস্টবেঙ্গল ভারতের অন্যতম সেরা, ঐতিহ্যশালী ক্লাব। আমি সমর্থকদের কাছে ঋণী। ভাল এবং খারাপ সময়ে ওঁরা পাশে থেকেছেন। আমরা অনেক আত্মবিশ্বাস পেয়েছি।’
এই সময় অনেকেরই মনে হচ্ছিল তিনি আরও কিছু ঘোষণা করতে চলেছেন বা প্রকাশ্যে আনতে চলেছেন। এরপরেই অস্কার বলেন, ‘আমি ঘোষণা করতে চাই যে, ৩১ মে, মরসুম শেষ হওয়ার পর আর কোচ থাকতে চাই না। এখনও তিন সপ্তাহ হাতে আছে। নিজের জীবন, ঘাম, সমস্ত পরিশ্রম উজাড় করে দিতে চাই যাতে ইস্টবেঙ্গল সেরা জায়গায় শেষ করতে পারে। এই সিদ্ধান্ত সম্পূর্ণ আমার নিজের (Oscar Bruzon)।’
জল্পনা অনেক কিছু থাকলেও তিনি স্পষ্ট করে জানিয়েছেন ভারতীয় ফুটবল নিয়ে অনিশ্চিয়তা, বেতন কাঠামো, ক্লাব পরিচালনা, আইএসএল, কোনও কিছুই নেই সিদ্ধান্তের পিছনে। অস্কার জানিয়েছেন, ‘অর্থনৈতিক কারণ নয়, ক্লাবের পরিকল্পনার অভাবই এর নেপথ্যে রয়েছে। আমি কোচিং স্টাফদের সিদ্ধান্তের কথা জানিয়েও দিয়েছি।’
লাল-হলুদ কোচের দাবি এই মরশুমের পরিকল্পনা করা শুরু করেছিলেন গত বছর ফেব্রুয়ারি মাস থেকে। দিনের বৈঠকে তিনি একাধিকবার উচ্চারণ করেন ইমামি কর্তার নাম। অস্কারের দাবি ফুটবলের বিষয়গুলি দেখতেন তিনি। বিভাস প্রশাসনিক বিষয়। কোন ফুটবলার নেওয়া হবে কোন জায়গা মজবুত করা হবে সব বিষয় নিয়ে অস্কার আলোচনা করেছিলেন তাঁর সঙ্গে।

পরিকল্পনার অভাব বলতে অস্কার বলেন, ‘এ বছর দলের যা পারফরম্যান্স হয়েছে তার জন্য আমি দায়ী। এ বছরের পরিকল্পনা গত বছর শুরু করেছিলাম। এখন মে মাস। পরের মরসুম বা ভবিষ্যতের জন্য এখনও কোনও পরিকল্পনা তৈরি হয়নি। কোনও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই, দূরদৃষ্টি নেই। দলের খেলোয়াড়দের সঙ্গে ক্লাবের কেউ কথা বলেনি।’
আরও পড়ুন: TVK Win: তামিলনাড়ুতে বিজয় ঝড়, সাফল্যের পথে টিভিকে!
খুব স্বাভাবিকভাবে এরপর প্রশ্ন আসে যে অস্কারের এই ঘোষণার পর দলের পারফরম্যান্সের উপর কোনও প্রভাব পর্বে কিনা। অস্কার বলেন, ‘ঠিক এর উল্টোটা হবে। আমাদের সব খেলোয়াড়ই অনিশ্চয়তার মধ্যে ভুগছে। ওরা জানেই না পরের মরসুমে কী হবে। আর তো মাত্র এক মাস বাকি। ওরা জানেই না ক্লাবে থাকবে কি না। কেউ ওদের সঙ্গে কথাই বলেনি। তবে ফুটবলারদের রাতের ঘুম উড়ে যাচ্ছে না। আপাতত বাকি চারটে ম্যাচ নিয়েই ভাবছে ওরা।’ অস্কার জানিয়েছেন পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে এক্ষুণি কোনও কথা তিনি বলেবেন না। তবে মরশুমের শেষ ম্যাচের সময় অনেক কথা প্রকাশ্যে আনবেন (Oscar Bruzon)।


