Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: এ যেন ২০১১ সালের প্রতিচ্ছবি (Mamata vs Suvendu)। ৩৪ বছরের বাম সরকারের পতন ঘটিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। সেবারও নিজের গড় হারিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আর এবারও সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি। রাজ্যে গেরুয়া ঝড়ে ঘাসফুল শিবিরের পতন এবং একই সঙ্গে শুভেন্দু অধিকারীর কাছে ভবানীপুরে নিজের গড় খোয়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুভেন্দুর চমক (Mamata vs Suvendu)
২০২৬ বিধানসভা নির্বাচনে সবথেকে চর্চিত কেন্দ্র ছিল (Mamata vs Suvendu) ভবানীপুর। কারণ ভবানীপুর আসনে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ছিলেন তারই এককালের সাবেক সহযোগী ও বর্তমান রাজ্য বিজেপির অন্যতম মুখ বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২০২১ সালের নির্বাচনে নন্দীগ্রামে মমতাকে দুই হাজারেরও কম ভোটের ব্যবধানে হারিয়ে বড় ধরনের চমক দেখিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই পরাজয়ের পর মুখ্যমন্ত্রীর পদ ধরে রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুর থেকে উপনির্বাচনে জিতে বিধায়ক হতে হয়েছিল। ২০২৬ সালের নির্বাচনে মমতার গড় ভবানীপুরে ভোটে দাঁড়িয়ে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দেন শুভেন্দু অধিকারী।কারণ ২০১১ সাল থেকে এই বিধানসভা কেন্দ্র রয়েছে তৃণমূলের দখলে। গণনাপর্বে সকাল থেকে দৃশ্যত হাড্ডাহাড্ডি লড়াই চলেছে ভবানীপুরে। প্রথম দিকে কখনও মমতা বন্দ্যোপাধ্যায়, কখনও শুভেন্দু অধিকারী এগিয়ে ছিলেন।

কিন্তু দুপুর গড়াতেই সাখাওয়াতের গণনা কেন্দ্রের বাইরে (Mamata vs Suvendu) উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূল নেতা কর্মীদের মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এমনকী মুখ্যমন্ত্রীর এজেন্টকেও মারধর করা হয় বলেও অভিযোগ। এই টানটান উত্তেজনার মধ্যেই মোবাইল ফোন হাতেই সাখাওয়াতের গণনা কেন্দ্রে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। এরপরেই পদক্ষেপ গ্রহণ করে কমিশন। দু’জনের মোবাইল ফোন নিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয় কমিশনের তরফে।
হাড্ডাহাডি লড়াই হলেও শেষরক্ষা হল না। রাজ্যের সিংহভাগ কেন্দ্রের মতই গেরুয়া ঝড়ে ধূলিসাৎ হল ভবানীপুরের সবুজ দুর্গ। মমতার নিজের গড়ে তাকে হারিয়ে ইতিহাস গড়লেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরে ১৫১১৪ ভোটে জয়ী শুভেন্দু অধিকারি।
আরও পড়ুন: Mamata Banerjee: অনৈতিকভাবে জিতেছে বিজেপি, আমরা প্রত্যাবর্তন করবই: মমতা


