Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যের ২৯২ টি বিধানসভা কেন্দ্রের ফলাফল চূড়ান্ত হলেও রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের ফলাফল এখনও চূড়ান্ত হয়নি। শেষ রাউন্ডের গণনা চলাকালীন বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া পুনর্গণনার দাবি জানান। সকাল থেকেই পুনর্গণনার কাজ শুরু হয়েছে(Rajarhat Newtown)।
মোট ১৮ রাউন্ডের গণনা (Rajarhat Newtown)
উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রে মোট ১৮ রাউন্ডের গণনা হওয়ার কথা। ১৭ রাউন্ড গণনা শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস চট্টোপাধ্যায় ভোট পেয়েছেন ১,০৬,২৫০ এবং বিজেপি প্রার্থী পীযুষ কানোরিয়ার প্রাপ্ত ভোট ১,০৫,৯২৭।
আরও পড়ুন: TMC Worker Death: ভোট পরবর্তী হিংসা! বেলেঘাটায় খুন তৃণমূল কর্মী!
পুনর্গণনার দাবি বিজেপি প্রার্থীর (Rajarhat Newtown)
শেষ রাউন্ড গণনা বাকি থাকা পর্যন্ত মাত্র ৩২৩ ভোটে এগিয়েছিলেন তৃণমূল প্রার্থী। এই পরিস্থিতিতে পুনর্গণনার দাবি জানান বিজেপি প্রার্থী। এই পরিস্থিতিতে সকাল থেকে চলছে রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের পুনর্গনণা।



