Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভোটের ফল ঘোষণার দিনই জানা গেল এক চাঞ্চল্যকর (TMC Worker Death) খবর কলকাতায়। এদিন রাতেই মৃত অবস্থায় পাওয়া গেল এক তৃণমূল কর্মীকে। জানা গেছে, স্থানীয়ভাবে তিনি তৃণমূলের বুথ এজেন্টের কাজ করতেন। বেলেঘাটায় তার বাড়ি।
বাড়ির বাইরেই বিপদ (TMC Worker Death)
পরিবার সূত্রে জানা গেছে, ভোটের ফল যেহেতু তৃণমূল ঘেঁষা হয়নি, তাই ওই ব্যক্তিকে বাড়িতেই থাকতে বলেছিলেন পরিবারের লোকেরা। সেই মত সারাদিন বাড়িতেই ছিলেন তিনি। সন্ধ্যায় একটি ফোন আসতেই বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। তারপর থেকে আর তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।
আরও পড়ুন: ISF Attack: রাতেই ভাঙড়ে উত্তেজনা, ISF কর্মীর উপর হামলার অভিযোগ!
কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে তাঁকে খুঁজতে বেরোন। দেখেন বাড়ির বাইরের দরজা ভাঙা এবং তার কাছেই রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন বিশ্বজিৎ। মোবাইল ফোনটিও উদ্ধার করা হয় ভাঙা অবস্থায়। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশে। বাড়িতে এসে দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক অনুমান রাজনৈতিক কারণেই খুন হতে হয়েছে তাঁকে।


