Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে রাজনৈতিক পালাবদলের আঁচ এবার কলকাতা হাইকোর্টেও। যে সমস্ত মামলার সঙ্গে রাজ্য যুক্ত, সেই সমস্ত মামলায় এখনই পক্ষে বা বিপক্ষে রায় ঘোষণা না করতে প্রধান বিচারপতি সুজয় পালের কাছে আবেদন জানালেন বিজেপি আইনজীবী সেলের আইনজীবীদের(HC Request)।
প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ (HC Request)
মঙ্গলবার আদালত খোলার সঙ্গে সঙ্গেই এ বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। রাজ্যে পালাবদলের কথা উল্লেখ করে এই অনুরোধ করেন তাঁরা।
একাধিক গুরুত্বপূর্ণ মামলা বিচারাধীন
বিজেপি পন্থী আইনজীবীদের বক্তব্য, হাইকোর্টে একাধিক গুরুত্বপূর্ণ মামলা বিচারাধীন রয়েছে, যেগুলোর সঙ্গে রাজ্য সরকার সরাসরি যুক্ত। রাজ্যে রাজনৈতিক ও প্রশাসনিক পালা বদলের কারণে বিদায়ী রাজ্য সরকারের আইনজীবীরা এখন এই সমস্ত মামলায় রাজ্যে হয়ে সওয়াল করতে পারেন না। নতুন যে সরকার আসবে তাদের আইনজীবীদের প্যানেল তৈরি করতে কিছুটা সময় লাগবে।
এখনই কোনও রায় না ঘোষণার আবেদন (HC Request)
রাজ্যের নতুন আইনজীবী প্যানেল তৈরি না হওয়া পর্যন্ত রাজ্য সরকার যে সমস্ত মামলার সঙ্গে যুক্ত, সেই সমস্ত মামলায় এখনই যেন পক্ষে বা বিপক্ষে কোনও রায় ঘোষণা না করা হয় এবং মামলাগুলো যেন বিচারাধীন রাখা হয়, সেই অনুরোধই মঙ্গলবার প্রধান বিচারপতির কাছে করেন বিজেপিপন্থী আইনজীবীরা।
আরও পড়ুন: Rajarhat Newtown: রাজারহাট নিউটাউন বিধানসভায় পুনর্গণনা
গুরুত্ব বিবেচনা করেই অনুরোধ বিবেচনা (HC Request)
এই অনুরোধের জবাবে প্রধান বিচারপতি সুজয় পাল কোনও মন্তব্য করতে না চাইলেও তিনি জানিয়েছেন, বিভিন্ন মামলার বিষয়বস্তু ও গুরুত্ব বিবেচনা করেই এই অনুরোধ বিবেচনা করে দেখবে আদালত। সকালেই আদালতকে জানিয়ে রাজ্যপালের কাছে ইস্তফাপত্র দেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। সাধারণ রাজ্য সরকারই নিয়োগ দেয় এজিকে।



