Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ধোঁয়াশার কালো মেঘে ঢেকে রয়েছে হার্দিক পান্ডিয়ার না খেলা (Hardik Pandya)।
হার্দিককে নিয়ে তৈরি হচ্ছে জল্পনা (Hardik Pandya)
হারের জ্বালা ভুলে অবশেষে ম্যাচ জিতে মুখ রক্ষা হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। লখনৌ সুপার জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে ম্যাচে টস করতে আসেন সূর্যকুমার যাদব আর সেখানেই সবাই বিস্মিত হন। এরপর থেকেই প্রশ্ন উঠতে থাকে হার্দিকের ম্যাচে না থাকা নিয়ে। পরে জানা যায় চোটের কারণে ম্যাচে নেই হার্দিক তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দেবেন স্কাই। তবে তাঁর রুমমেট রায়ান রিকেলটন নাকি সোমবার বিকেল পর্যন্ত জানতেন না হার্দিকের চোটের বিষয়ে। এই বিষয়টা নিজেই জানিয়েছেন রিকেলটন (Hardik Pandya)।
ম্যাচে আগে টসের সময়ে সূর্যকুমারকে হার্দিক পান্ডিয়ার অনুস্পস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে সাকি হার্দিকের অসুস্থতার কথা জানান। কিন্তু ম্যাচ শেষে রিকেলটন যা বলেন সেখান থেকেই তৈরি হচ্ছে ধোঁয়াশা। তিনি বলেন, ‘আমি জানি না ও কবে ফিরতে পারবে। আমি সন্ধ্যেয় জানতে পারি ওর চোট। আমি জানি না ও কতদিনে ফিরবে। আমি জানি না ও কেমন আছে। কিন্তু আমি নিশ্চিত ও দ্রুত আমাদের সঙ্গে ফিরবে চোট সারিয়ে।’

বর্তমানে মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল যাত্রা খুব একটা ভাল জায়গায় নেই। তবে রিকেলটনের আশা চলতি সপ্তাহে দলের সঙ্গে যোগ দেবেন হার্দিক। বর্তমানে মুম্বই রয়েছে নবম স্থানে। ১০টি ম্যাচ খেলে তিনটি ম্যাচ জিতেছে মুম্বই এবং হেরেছে ৭টি ম্যাচে। LSG রয়েছে দশম স্থানে।
আরও পড়ুন: Samik Bhattacharya: বঙ্গে পদ্ম ফোটার পর কতটা সুরক্ষিত নারী! কী বললেন শমীক ভট্টাচার্য
মুম্বই প্রথমে বোলিং করে LSG-কে আটকে দেয় ২২৮ রানে। নিকোলাস পুরান ৬৩ রান করে ঝড় তোলার সময় মনে হয় আরও বেশি রান তুলবে। মিচেল মার্শ করেছেন ২৫ বলে ৪৪ রান। মুম্বইয়ের হয়ে রিকেলটন এবং রোহিত শর্মার জুটি তোলে ১৪৩ রান। সেখানেই জয়ের ইমারত তৈরি হয়ে যায় মুম্বইয়ের। বাকিটা ছিল সময়ের অপেক্ষা। ১৮.৪ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স (Hardik Pandya)।


