Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: দুবাইয়ের বুর্জ খলিফার মতো আইকনিক স্থাপত্য তৈরি করতে ঠিক কী লাগে? শুধু স্থাপত্য নয়, এর পিছনে কাজ করে এক বিশেষ মানসিকতা এমনটাই মনে করেন স্থাপত্যের নির্মাতা এমার প্রপার্টিজের চেয়ারম্যান মহম্মদ আলাববার(Dubai Chairman)।
ভারতীয় উপমহাদেশের প্রতিভাই নির্ভরযোগ্য (Dubai Chairman)
মঙ্গলবার “মেক ইট ইন দ্য এমিরেটস” সম্মেলনে নিজের নিয়োগ কৌশল নিয়ে খোলাখুলি কথা বলেন তিনি। আলাববারের মতে, বিশ্বে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে হলে ভারতীয় উপমহাদেশের প্রতিভাই সবচেয়ে নির্ভরযোগ্য। তাঁর যুক্তি, যখন পৃথিবীর অন্য প্রান্তের মানুষ কাজে থাকেন না, তখনও ভারতীয় পেশাজীবীরা রাত একটা বাজলেও ফোন ধরতে প্রস্তুত।
পরিশ্রম ও ভাগ্য পরস্পরের উপর নির্ভরশীল
তিনি বলেন, “যত বেশি পরিশ্রম করবেন, তত বেশি ভাগ্য আপনার পাশে থাকবে।” এই বক্তব্যের সঙ্গে তিনি তুলে ধরেন তাঁর ‘পজিটিভ প্যারানইয়া’ ধারণা অর্থাৎ ঝুঁকি ও কাজের প্রতি নিয়মিত সতর্ক ও সজাগ থাকা। ২০০৮ সালের অর্থনৈতিক মন্দা ও কোভিড মহামারির মতো কঠিন সময়েও এমার কীভাবে টিকে ছিল, তার পেছনে এই মানসিকতার বড় ভূমিকা রয়েছে বলে জানান তিনি।
‘পরিশ্রমই আসল শক্তি’ (Dubai Chairman)
আলাববারের মতে, ভারতীয় কর্মীদের তিনটি বিশেষ গুণ রয়েছে চাপের মধ্যে কাজ করার ক্ষমতা, প্রতিদিন কাজ যাচাই ও ঝুঁকি নিয়ন্ত্রণের অভ্যাস, এবং দ্রুত নতুন প্রযুক্তি শেখার দক্ষতা। নিজের সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, “আমার আইকিউ হয়তো সাধারণ, কিন্তু আমার পরিশ্রমই আমার আসল শক্তি।”
আরও পড়ুন: Rupee Record: রেকর্ড নিম্নস্তরে ভারতীয় টাকার দর: ডলারের নিরিখে টাকার দর নেমে দাঁড়াল ৯৫.৪২-এ
ক্যাম্পাস-টু-গ্লোবাল কেরিয়ার উদ্যোগ (Dubai Chairman)
শুধু কথায় নয়, কাজেও এই বিশ্বাসের প্রতিফলন ঘটাচ্ছেন আলাববার। রাজস্থানের র্যাফেলস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারিত্বে প্রতি বছর সেরা ২০ জন ছাত্রছাত্রীকে বেছে নিয়ে দুবাই, ইউরোপ ও এশিয়ায় কাজের সুযোগ দিচ্ছে এমার। এটি এক ধরনের সরাসরি “ক্যাম্পাস-টু-গ্লোবাল কেরিয়ার” উদ্যোগ। ভারত সম্পর্কে তাঁর মন্তব্য স্পষ্ট: “ভারতের মতো বড়, স্থিতিশীল এবং ক্রমবর্ধমান আর কিছু নেই।”



