Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: শ্যামাপ্রসাদ মুখার্জি ১৯৫১ সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহযোগিতায় ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি দল ভারতীয় জনসঙ্ঘ দল প্রতিষ্ঠা করেন (West Bengal)। পশিমবঙ্গের চপ মুড়ির আধিপত্য শেষ এবার তবে ঝালমুড়ির স্বাদ গ্রহণ করবে বাংলার মানুষ? পশ্চিমবঙ্গের মানুষ সুযোগ দেয় এদের এত অত্যাচার সহ্য করেও ১৫ বছর সুযোগ দিয়েছিল। ক্ষমতার বদল হতেই বদলে গেল সরকারি দপ্তরের রং।
দপ্তরের রং বদলে গেল (West Bengal)
ক্ষমতার বদল হতেই বদলে গেল সরকারি দপ্তরের রং। তৃণমূল সরকার রাজ্যের ক্ষমতা হারাতেই অফিসে আসলেন না তৃণমূল প্রধান উপ – প্রধান সঞ্চালক কেউ। গয়েরকাটার সাঁকোয়াঝরা-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের নিল দাদা রং মুছে করে দেওয়া হলো গেরুয়া রং। গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিক্ষোভ।
চোর স্লোগান (West Bengal)
চোর চোর স্লোগান তুলে বিক্ষোভ দেখালো বিজেপি নেতা কর্মীরা। পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে নির্মিত ম্যারেজহলটিকে দলীয় পতাকা লাগিয়ে নিজেদের জেতার উল্লাস প্রকাশ করে গেরুয়া রং করে রং বদলে দেওয়া হয়। ঘটনায় তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে গয়েরকাটায়।

আরও পড়ুন:Mamata Banerjee: ২৬টি কবিতায় কি ২৬-এর ভোটের অঙ্ক কষলেন মমতা
বিজেপির দাবি
গ্রাম পঞ্চায়েতে তারা বিরোধী ভূমিকায় থাকবে। জোরপূর্বক গ্রাম পঞ্চায়েত দখল করতে রাজি নন। তবে গেরুয়া রং করা বিষয় নিয়ে সাফাই দিয়েছেন নীল – সাদা রং খারাপ হয়ে গিয়েছিল তাই গেরুয়া করে দেওয়া হলো।



