Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মাথায় চোট পাওয়ার পর এখনও একটিও ম্যাচ খেলেননি লুঙ্গি এনগিডি (Lungi Ngidi)।
চেন্নাইয়ের বিরুদ্ধে খেলবেন এনগিডি? (Lungi Ngidi)
চলতি আইপিএল-এর পয়েন্ট টেবিলে দিল্লি ক্যাপিটালস রয়েছে অষ্টম স্থানে। নয় ম্যাচে আট পয়েন্ট দিল্লির। নেট রান রেটের থেকে এগিয়ে থাকার কারণে সাত নম্বরে রয়েছে চেন্নাই। ৫ মে মুখোমুখি হবে দুই দল আর যে দল জিতবে সেই দল এগিয়ে যাবে পয়েন্ট টেবিলে (Lungi Ngidi)।
চেন্নাই হোক বা দিল্লি যে দলই জিতুক প্লে-অফের দৌড়ে সে নিজেদের লড়াই আরও মজবুত করবে। এমন অবস্থায় চেন্নাইয়ের হয়ে খেলবেন না এমএস ধোনি। তবে এই ম্যাচের আগে চর্চায় আরেকজন তারকা। দিল্লির পেসার লুঙ্গি এনগিডি। এই ম্যাচে এই তারকা পেসার দিল্লির প্রথম একাদশে ফিরবেন কিনা সেই জল্পনাই বাড়ছে। এই তারকা পেসারকে নিয়ে এবার গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করে নিলেন দলের বোলিং কোচ মুনাফা প্যাটেল।

২৫ এপ্রিল পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের সময় মাঠে পড়ে গিয়ে মাথায় চোট পান এনগিডি। ক্যাচ ধরার সময় ভারসাম্য হারিয়ে মাঠে পড়ে গিয়ে চোট পান এই প্রোটিয়া তারকা। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। কিছু ঘন্টা পর তাঁকে ছেড়ে দেওয়া হলেও তাঁর মেডিক্যাল রিপোর্টে কনকাশন ধরা পড়ে। আইসিসি-র নিয়ম অনুযায়ী কনকাশন ধরা পড়ার সাত দিন ম্যাচে অংশ নিতে পারবেন না প্লেয়াররা। সেই কারণে শেষ দুই ম্যাচ মাঠে নামতে পারেননি এনগিডি।
আরও পড়ুন: West Bengal: ক্ষমতার বদল হতেই বদলে গেল সরকারি দপ্তরের রং
ক্রিকেটপ্রেমীদের মধ্যে জোর জল্পনা যে চেন্নাইয়ের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন কিনা এনগিডি। এই নিয়ে দিল্লি দলের বোলিং কোচ মুনাফ প্যাটেল জানান, ‘টিমের প্রত্যেকেই ফিট। লুঙ্গি এনগিডিও চোট সারিয়ে ফিট হয়ে উঠেছেন। ছয় দিন বিশ্রাম নেওয়ার শর্ত থাকায় শেষ দুই ম্যাচে খেলতে পারেনি ও।’ তবে ফিট থাকলেও চেন্নাইয়ের বিরুদ্ধে তিনি খেলবেন কিনা সেই বিষয়ে বিস্তারিতভাবে জানাননি তিনি।
গত ম্যাচে চোট সরিয়ে দিল্লি দলে ফিরেছেন অজি তারকা মিচেল স্টার্ক। ফিরেই দুরন্ত স্পেল করেছেন তিনি। একাই তুলে নিয়েছেন তিন উইকেট। অন্যদিকে যদি এনগিডি ফেরেন তবে দলের বোলিং আরও শক্তিশালী হবে বলেই আশা করছেন ক্রিকেট সমর্থকরা (Lungi Ngidi)।


