Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিধাসভা নির্বাচনের ফল এখন সকলেরই জানা (Fake Card Suvendu Adhikari)। পরিবর্তন-প্রত্যাবর্তন প্রশ্ন এখন অতীত। এখন সবার মনে একটাই প্রশ্ন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হবেন কে? কারোর মুখে শুভেন্দু অধিকারীর বিজয়গাঁথা, কেউ বা মনে করছেন শমীক অধিকারীই উপযুক্ত। পছন্দের হবু মুখ্যমন্ত্রীর তালিকায় নাম রয়েছে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, স্বপন দাশগুপ্তেরও। কিন্তু বিজেপির তরফে এখনও বঙ্গের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়নি।
বঙ্গে পদ্ম ফুল (Fake Card Suvendu Adhikari)
২০০-র বেশি আসন নিয়ে পশ্চিমবঙ্গে পদ্ম ফুল ফুটিয়েছে (Fake Card Suvendu Adhikari) বিজেপি। জয়ের দিন শ্যামাপ্রসাদ মুখার্জির স্মরণ করেছেন বিজেপির সর্বোচ্চ নেতা নরেন্দ্র মোদি। অঙ্গ-কলিঙ্গের পর বঙ্গ জয় নিশ্চিত ভাবে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে বাংলার মুখ্যমন্ত্রী হবেন কে? এর আগেও বিভিন্ন রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রীর নামে অপ্রত্যাশিত চমক দেখা গেছে। বুধবার রাজ্যে আসছেন রাজনাথ সিং ও অমিত শাহ। তারাই আলোচনার মাধ্যমে ঠিক করবেন বঙ্গের ভবিষ্যৎ নিয়ন্ত্রিত হবে কার হাতে।
মুখ্যমন্ত্রীর পদে কে?
এদিকে রাজনৈতিক মহলে বেশিরভাগ মানুষ মনে করছেন মুখ্যমন্ত্রী হবার জন্য যোগ্য উত্তরসূরি হলেন একমাত্র শুভেন্দু অধিকারী। বিধানসভা নির্বাচনে দুটি কেন্দ্রেই জয় ছিনিয়ে এনেছেন তিনি। নন্দীগ্রাম ও ভবানীপুর দুটিই ছিল একেবারে হাইভোল্টেজ কেন্দ্র। প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত করেছেন শুভেন্দু। বিশ্লেষকদের মত, এই জয়ই তাঁকে মুখ্যমন্ত্রী পদের আরও দাবিদার করে তুলছে।
আরও পড়ুন: WB Rain Forecast Report: বঙ্গজুড়ে ঝড়-বৃষ্টি, ধেয়ে আসছে দুর্যোগ
ভাইরাল ভুয়ো কার্ড
এই আবহেই বিজেপির নাম নিয়ে শুভেন্দুর ছবি দিয়ে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হিসেবে একটি কার্ড ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শুভেন্দুর অনুগামীরা ক্ষণিকের জন্য ভেবেছিলেন হয়তো তাদের স্বপ্ন এবার পূরণ হল! কিন্তু না! বঙ্গ বিজেপির তরফে সাফ জানিয়ে দেওয়া হল এই কার্ডটি সম্পূর্ণ ভুয়ো। সঠিক খবর পেতে গেলে এখনও সময়ের অপেক্ষা করতে হবে।


