Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: গত মরশুমের পর এই মরশুমেও একই ছবি মুম্বই ইন্ডিয়ান্সের (Hardik Pandya)।
ফর্মে নেই তরুণ তারকারা (Hardik Pandya)
পরপর দুই মরসুমেই ব্যর্থ মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পান্ডিয়া গুজরাট দলে থাকার সময় দলকে সাফল্য এনে দিতে পারলেও মুম্বই দলকে সেটা এনে দিতে ব্যর্থ হয়েছেন। চলতি আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্স প্রায় ছিটকে যাওয়ার মুখে। এরপর একদিকে যেমন প্রশ্ন উঠছে হার্দিকের অধিনায়কত্ব নিয়ে তেমন প্রশ্ন উঠছে সূর্যকুমার যাদব এবং তিলক ভর্মার ফর্ম নিয়ে (Hardik Pandya)।
সমর্থকদের একাংশ এর জন্য হার্দিক পান্ডিয়াকে দায়ী করলেও টিম ম্যানেজমেন্ট সেটা মানতে নারাজ। এমনটাই জানিয়েছেন দলের সঙ্গে যুক্ত এক ব্যক্তি। এক রিপোর্টে প্রকাশিত খবর অনুযায়ী তাঁরা হার্দিককে নয় বরং দলের কিছু প্লেয়ারকে কাঠগড়ায় তুলছে খারাপ পারফরম্যান্সের জন্য। সেই রিপোর্টে বলা হয়েছে, ‘ফ্র্যাঞ্চাইজি হার্দিক পান্ডিয়ার পাশে দাঁড়াচ্ছে এবং তাঁর নেতৃত্বের উপর ভরসা রাখছে। মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল-এর বদলে যাওয়া ফর্ম্যাটের সঙ্গে মানাতে সময় নিচ্ছে।’

মুম্বই দলে নাম রয়েছে একাধিক তারকার। কিন্তু তাঁদের কেউই দলকে দিশা দেখতে পারছেন না। আগের ম্যাচে রোহিত শর্মা দলে ফিরেছেন আর ফিরেই ব্যাট হাতে দলকে জিতিয়েছেন। তিনি ৫ ম্যাচ ২২১ রান করেছেন। একদমই ছন্দে নেই সূর্যকুমার যাদব। জাতীয় দলের জন্যও যেমন এটা চিন্তার তেমন চিন্তার মুম্বইয়েরও। তিনি ১০ ম্যাচ খেলে করেছেন মাত্র ১৯৫ রান। অন্যদিকে তিলক ভর্মার ক্ষেত্রেও একই ছবি। ১০ ম্যাচে তাঁর স্কোর ২০৪। মিডিল অর্ডারে কেউই দলকে ভরসা দিতে পারছেন না (Hardik Pandya)।

বল হাতে বাকি বোলাররা পারফর্ম করলেও একদম ছন্দে পাওয়া যাচ্ছে না বুমরাকে। তিনি ১০টি ম্যাচে নিয়েছেন ৩ উইকেট। সাত ম্যাচ উইকেটহীন। রানও খরচ করেছেন প্রস্চুর। রিপোর্টে বলা হয়েছে, ‘ম্যানেজমেন্ট আশাবাদী বাকি ম্যাচগুলোতে মুম্বই ঘুরে দাঁড়াবে। দলের প্রধান প্লেয়ারদের মধ্যে কয়েকজন ভাল পারফর্ম করতে পারলেই পরিস্থিতি বদলে যাবে।’
আরও পড়ুন: WB Rain Forecast Report: বঙ্গজুড়ে ঝড়-বৃষ্টি, ধেয়ে আসছে দুর্যোগ
তবে যাই বলুক ম্যানেজমেন্ট হার্দিকের নেতৃত্ব এবং পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। একসময় তিনি দলের জয়ের মূল চাবিকাঠি হয়ে উঠলেও এখন সেই ভাবে পারফর্ম করতে ব্যর্থ হচ্ছেন। একদিকে চেন্নাই যেমন ধোনির বিকল্প হিসেবে সঞ্জুকে পেয়েছে তেমন রোহিত শর্মা আর মুম্বই দলকে কতটা টেনে নিয়ে যাবেন? তাঁর রেখে যাওয়া রাজ্যপাট সামলাবেন কে? এখন এই প্রশ্নই ভাবাচ্ছে দলের সমর্থকদের (Hardik Pandya)।


