Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইসিসির টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমতালিকাতে শীর্ষে বিশ্বজয়ী ভারত (India)।
শীর্ষে বিশ্বজয়ী ভারত (India)
আইসিসি-র প্রকাশিত টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমতালিকায় নিজেদের শীর্ষ স্থান ধরে রাখল গম্ভীর বাহিনী। ভারত ২০২৬ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর এখনও পর্যন্ত মাঠে নামেনি। তবে নিজেদের জায়গায় এখনও রাজা। দ্বিতীয় স্থানে রয়েছে বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরে নিজেদের বিশ্বকাপের যাত্রা শেষ করা ইংল্যান্ড (India)।
২০২৪ এবং ২০২৬ পরপর দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারত নজির সৃষ্টি করেছিল। একদিকে যেমন মাঠেও ভারত বিশ্ব চ্যাম্পিয়ন তেমন আইসিসি-র ক্রমতালিকায়ও তাই। মঙ্গলবার প্রকাশ করা হয়েছে আইসিসি-র ক্রমতালিকা। সেখানে ভারতই সেরা। তাঁদের দলের রেটিং ২৭৫। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের ২৬২। নিউ জিল্যান্ড রয়েছে চতুর্থ স্থানে। তাদের রেটিং ২৪৭। তিন নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নিয়েও বাংলাদেশ রয়েছে ২২৫ রেটিং নিয়ে আট নম্বরে।

আরও পড়ুন: Fake Card Suvendu Adhikari: শুভেন্দুর ‘শপথ গ্রহণের কার্ড’ ভাইরাল, বঙ্গ বিজেপির তরফে নয়া বার্তা!
বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল দক্ষিণ আফ্রিকা। তারা রয়েছে পঞ্চম স্থানে। তাদের রেটিং ২৪৪। ছয় নম্বর পজিশনে রয়েছে সলমন আঘার দল পাকিস্তান। তাদের রেটিং ২৪০। ওয়েস্ট ইন্ডিজ রয়েছে ২৩৩ রেটিং নিয়ে সপ্তম স্থানে। নয় এবং দশ নম্বরে রয়েছে এশিয়ার অন্য দুই দেশ শ্রীলঙ্কা এবং আফগানিস্তান।
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার অন্যতম চমকে দেওয়া দল জিম্বাবোয়ে। তারা যেভাবে পারফর্ম করেছে সেটা সকলের প্রশংসা কুড়িয়ে নিয়েছে। এমনকি তারা গ্রুপ পর্বে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে। ২০২ রেটিং নিয়ে তারা রয়েছে এগারো নম্বরে। আয়ারল্যান্ড ১৯৯ রেটিং নিয়ে রয়েছে ১২ নম্বরে (India)।


