Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: হায়দরাবাদের কাছে হেরে টেবিল শীর্ষে নিজেদের জায়গা হারাল পাঞ্জাব (Shreyas Iyer)।
ম্যাচ শেষে কী বললেন শ্রেয়স? (Shreyas Iyer)
২০২৬ সালের আইপিএল, পাঞ্জাবের কাছে দুরন্ত মরশুম। যে ছন্দে পাঞ্জাব শুরু করেছিল তাতে মনে হচ্ছিল এই আইপিএল-এ পাঞ্জাব যেন অপ্রতিরোধ্য। মরশুম গড়ানোর সঙ্গে সঙ্গে যেন ছন্দ পতন হল। শীর্ষ স্থান হারাতে হল হায়দরাবাদের কাছে ম্যাচ হেরে। টানা তিন হারে কিছুটা হলেও চাপে পাঞ্জাব (Shreyas Iyer)।
প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ২৩৫ রান তোলে হায়দরাবাদ। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় পাঞ্জাব। শেষ পর্যন্ত ২০ ওভারের শেষে ২০২ রানে শেষ হয় পাঞ্জাবের ইনিংস। পাঞ্জাব হারলেও একা লড়াই চালিয়ে যান কুপার কনোলি। শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে ১০৭ রানে অপেরাজিত থাকেন তিনি। বাকিরা কেউ সঙ্গ না দিতে পারার জন্য তাঁর দুরন্ত সেঞ্চুরিও ফিকে হয় যায়।
ম্যাচের পর এই হারের কারণ নিয়ে মুখ খোলেন পাঞ্জাব সুপার কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার। তাঁর মতে তাঁরা প্রথম ইনিংসেই ম্যাচ হাতছাড়া করে ফেলে। তাঁরা এই দিন খারাপ ফিল্ডিংয়ের কারণে যে ম্যাচ হেরেছে সে কথাও স্বীকার করলেন শ্রেয়স। তিনি বলেন, ‘আমার মনে হয় লক্ষ্যটা একটু বেশিই হয়ে গিয়েছিল। শুরুতেই অনেক ক্যাচ ফেলেছি আমরা। ঠিকঠাক ফিল্ডিং করতে পারলে ওদের অন্তত ৩০-৪০ রান কমে যেত (Shreyas Iyer)।’

শ্রেয়স আরও যোগ করেন, ‘ম্যাচ যত এগিয়েছে, পিচ তত ধীর হয়ে গিয়েছে। কাটার বল ব্যাটে ঠিক ভাবে আসছিল না, তাই রান করা কঠিন হয়ে পড়েছিল। কিন্তু শুধু পিচকে দোষ দিলে হবে না। ফিল্ডিং, বোলিং আর ব্যাটিং কোনও বিভাগেই আমরা নিজেদের সেরাটা দিতে পারিনি। অন্য দিকে হায়দরাবাদ শুরু থেকে শেষ পর্যন্ত অনেক বেশি গুছিয়ে ক্রিকেট খেলেছে। ওরাই আমাদের দেখিয়ে দিল, ম্যাচ জিততে হলে ঠিক কী করতে হয়।’
মরশুম দুর্দান্ত শুরু করলেও সেই ছন্দ হারিয়ে যায় পাঞ্জাবের। টানা হেরে দলের আত্মবিশ্বাসে ধাক্কা খেয়েছে। তবু সেটা নিয়ে নেতিবাচক ভাবতে চান না শ্রেয়স। তিনি বলেন, ‘এই টুর্নামেন্টে আমাদের শুরুটা ছিল একেবারে স্বপ্নের মতো। দলের প্রত্যেকে দারুণ আত্মবিশ্বাস আর ইতিবাচক মানসিকতা নিয়ে খেলছিল। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সেই বিশ্বাসটা ধরে রাখা। খারাপ সময় এলে নেতিবাচক চিন্তায় ভেসে গেলে চলবে না। শেষ তিন ম্যাচে কোথায় কোথায় ভুল হয়েছে, সেটা বুঝে আরও শক্তিশালী ভাবে ফিরে আসাটাই এখন আমাদের লক্ষ্য।’

আরও পড়ুন: Suvendu PA Death: শুভেন্দুর আপ্তসহায়ককে গুলি করে খুন!
পাঞ্জাব দলের হয়ে একা লড়াই চালিয়ে যান কুপার কনোলি। এই তরুণ ব্যাটারের মানসিকতা এবং খেলার প্রশংসা করেছেন সকলেই। শ্রেয়সও বাদ গেলেন না এই তালিকার থেকে। শ্রেয়স বলেন, ‘কনোলি সত্যিই অসাধারণ। মাঠে ও যে আত্মবিশ্বাস আর লড়াই করার মানসিকতা দেখায়, সেটা আলাদা করে চোখে পড়ে। দলের অনেকেরই ওর থেকে শেখার আছে। চাপের মুহূর্তে কী ভাবে দায়িত্ব নিতে হয়, সেটা ও বারবার প্রমাণ করেছে। আগেও করেছে, আর আজ আবারও সেটাই দেখাল (Shreyas Iyer)।’


