Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রততী সরকার: ট্রাভিস কেলসি মাঠে নামলেই নজর থাকে শুধু তাঁর পারফরম্যান্সে নয়, গ্যালারিতে টেলর সুইফ্টের উপস্থিতির দিকেও (Taylor Swift)। রবিবার কানসাস সিটি চিফসের ম্যাচেও তার ব্যতিক্রম হল না। মাঠে ট্রাভিসের দুরন্ত পারফরম্যান্সের পাশাপাশি গ্যালারিতে টেলরের উচ্ছ্বাসও মুহূর্তে নজর কেড়ে নিল।

টেলর এর উচ্ছ্বাস (Taylor Swift)
ম্যাচে ট্রাভিস টাচডাউন করতেই গ্যালারিতে দাঁড়িয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন টেলর। সেই মুহূর্তের ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিয়োয় দেখা যায়, ট্রাভিসের সাফল্যের পর নিজের আঙুলের দিকে ইঙ্গিত করছেন টেলর। তাঁর হাতে তখন স্পষ্ট বিয়ের আংটি। একই সঙ্গে তাঁকে বলতে শোনা যায়, ‘ওই আমার স্বামী!’ এরপরই মুহূর্তটি ভাইরাল হয়ে যায়।
টেলর ও ট্রাভিস (Taylor Swift)
টেলর ও ট্রাভিসের সম্পর্ক নিয়ে দীর্ঘ দিন ধরেই অনুরাগীদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। তাঁদের বিয়ের পরও দু’জনকে ঘিরে সমাজমাধ্যমে নিয়মিত চর্চা হয়। তাই মাঠে স্বামীর সাফল্যে টেলরের এমন স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়াও অনুরাগীদের নজর এড়ায়নি। তবে এ দিনের উচ্ছ্বাসের কেন্দ্রে ছিল ট্রাভিসের মাঠের সাফল্যই।
টম ক্রুজ় ও টেলর সুইফ্ট
এর কয়েক দিন আগেই টেলরকে ঘিরে আরও একটি মুহূর্ত নিয়ে আলোচনা হয়েছিল। ১৪ সেপ্টেম্বর কানসাস সিটি চিফসের মরসুমের প্রথম ম্যাচে টেলরের পাশেই গ্যালারিতে বসেছিলেন হলিউড তারকা টম ক্রুজ়। ম্যাচ চলাকালীন দু’জনকে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায়। সেই দৃশ্যও ক্যামেরাবন্দি হয়েছিল। পরে টম ক্রুজ় নিজেই জানান, তাঁদের কথোপকথনের বিষয় ছিল মূলত ফুটবল। দীর্ঘ সময় পর মাঠে বসে খেলা দেখছিলেন তিনি। তাই টেলরের কাছ থেকে খেলার বিভিন্ন নিয়ম ও খুঁটিনাটি বুঝে নিচ্ছিলেন। ক্রুজ়ের কথায়, ফুটবল সম্পর্কে টেলরের যথেষ্ট জ্ঞান রয়েছে। ১৪ সেপ্টেম্বরের ম্যাচে পাশাপাশি বসে তাঁদের কথোপকথন নিয়ে আলোচনা হলেও, ক্রুজ় জানিয়েছেন, মূলত ফুটবল বুঝতেই তিনি টেলরের সাহায্য নিয়েছিলেন।



