Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শুটিং সামলে নির্বাচনী প্রচার করেছেন চুটিয়ে (Dev)। অসুস্থতাকে উপেক্ষা করে ছুটে গেছেন ভোট প্রচারে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রেখেছেন একাধিক কথা। হ্যাঁ, তিনি সাংসদ তথা অভিনেতা দেব। আসল নাম দীপক অধিকারী। কোনওদিনই রাজনীতি করতে গিয়ে মাত্রা উলঙ্ঘন করেননি। বলেছেন উন্নয়নের কথা। কোনও ব্যক্তিগত আক্রমণ করেননি, কানও দেননি ওসবে। ধর্ম-জাতি-রং নির্বিশেষে সকলেই হয়ে উঠেছে দেব ভক্ত।
দেব জানালেন অভিনন্দন (Dev)
দেব তৃণমূল নেতা একথা সকলেরই (Dev) জানা। তাই রাজ্যের ক্ষমতা থেকে যখন তৃণমূল সরকারের পতন ঘটল, তা নিয়েও মন্তব্য করলেন তিনি। কোনও অভিযোগ বা বিরোধী সুলভ কথা নয়। জানালেন অভিনন্দন, আর লিখলেন, “বাংলায় নতুন সরকার গঠনের জনাদেশ পাওয়ায় বিজেপিকে অভিনন্দন। আমি আন্তরিকভাবে আশা করি, সরকার আমাদের রাজ্যের অগ্রগতি, শান্তি ও উন্নয়নের জন্য কাজ করবে এবং জনগণের কণ্ঠস্বর যেন শোনা হয়, তা নিশ্চিত করবে।”

তিনি আরও লিখেছেন, “জনজীবন ও চলচ্চিত্র জগতের সঙ্গে গভীরভাবে যুক্ত আমি। তারই একজন হিসেবে, আমি নতুন সরকারকে আন্তরিকভাবে অনুরোধ করব, বাংলা চলচ্চিত্র শিল্পের মধ্যে নিষেধাজ্ঞা ও বিভাজনের সংস্কৃতিকে অতীতের বিষয় করে তুলে ঐক্য ও শৈল্পিক স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখতে। চলচ্চিত্র বাংলার অন্যতম শ্রেষ্ঠ পরিচয়, এবং এর বিকাশ কেবল পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান ও সম্মিলিত অগ্রগতির মাধ্যমেই সম্ভব।”
আরও পড়ুন: Vijay Thalapathy Gift: জন্মদিনের উপহার, তৃষার জন্য রাজ্য জয় থলপতির!
ঘাটাল মাস্টার প্ল্যানের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি ঘাটাল মাস্টার প্ল্যান সম্পন্ন করার ক্ষেত্রেও নতুন সরকারের সমর্থন ও সহযোগিতার প্রত্যাশা করছি-যা ঘাটালের মানুষের জন্য একটি দীর্ঘদিনের লালিত স্বপ্ন এবং প্রয়োজনীয়তা। রাজনীতির ঊর্ধ্বে, এটি জীবন রক্ষা, জীবিকা সুরক্ষিত করা এবং ঘাটালের মানুষকে তাদের প্রাপ্য ভবিষ্যৎ গড়ে দেওয়ার বিষয়।”


