Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশের টেস্ট ইতিহাসে অধিনায়ক হিসেবে সেঞ্চুরি করে নতুন রেকর্ড গড়লেন শান্ত (Najmul Hossain Shanto)।
পাকিস্তানের বিরুদ্ধে বড় রান বাংলাদেশের (Najmul Hossain Shanto)
একদিকে যেমন জোরকদমে চলছে আইপিএল তেমন বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ ঘিরে সমর্থকদের মধ্যে রয়েছে উন্মাদনা। প্রথম টেস্টের প্রথম দিলে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আবারও ব্যাট হাতে খেললেন বড় রানের ইনিংস। ঢাকার শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়ে নতুন রেকর্ড গড়লেন তিনি (Najmul Hossain Shanto)।
এই সেঞ্চুরিতে ভর করে যেমন বাংলাদেশ বড় রান তুলতে সক্ষম হয়েছে তেমন এই শতরানের সৌজন্যে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নয়া নজির গড়লেন শান্ত। তিনি এখনও পর্যন্ত অধিনায়ক হিসেবে ৫টি টেস্ট শতরান করলেন ৩০ ইনিংস খেলে। এই রেকর্ড এতদিন ছিল মুশফিকুর রহিমের নামে। তিনি অধিনায়ক হিসেবে করেছিলেন ৪টি শতরান।
শুরুর দিকে পরপর দুই উইকেট হারিয়ে ধাক্কা খায় বাংলাদেশ। পাকিস্তান অধিনায়ক শান মাসুদ টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। কিন্তু শুরুটা ভাল হয়নি বাংলাদেশের। শাহিন আফ্রিদির বলে ৮ রানে ড্রেসিং রুমে ফেরেন মাহমুদুল হাসান জয়। এরপর আবার হাসান আলি আউট করেন শাদমান ইসলামকে। স্কোর বোর্ডে তখন ৩১ রানে ২ উইকেট। সেখান থেকেই ইনিংস সামলে নেওয়ার কাজটা করেন বাংলাদেশ অধিনায়ক। তাঁকে সঙ্গ দেন মোমিনুল হক।

দুই জন মাইল ধীরে ধীরে ইনিংস গড়ার কাজটা সামলাতে থাকেন। সেই সময় তাঁর ঝুঁকিহীন শট খেলে স্কোর বোর্ড সচল রাখার কাজটা করেন। ক্রমশ ম্যাচের রাশ বাংলাদেশের দিকে আসে। এই জুটি ২৫৭ বলে ১৭০ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। লাঞ্চের আগে বাংলাদেশের স্কোর ১০০ পার করে যায়। প্রথম দিনের শেষে তাঁদের স্কোর ৩০১/৪। দিনের শেষে মুশফিকুর রহিম এবং লিটন দাস রয়েছেন ক্রিজে।

আরও পড়ুন: Insta Clean Up: সোশ্যাল মিডিয়ার ভুয়ো ফলোয়ার কেলেঙ্কারি, ক্লিন আপেই বেরোল আসল খেলা
শান্তর ১০১ রানের ইনিংসে রয়েছে ১২টি চার এবং দুটি ছয়। তবে তিনি আউট হয়ে যখন ফেরেন ততক্ষণে বাংলাদেশ নিজেদের ইনিংস সামলে নিয়েছে। অন্যদিকে মোমিনুল হক ৯১ রানের ইনিংস খেলেন। মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় তাঁর। এখনও পর্যন্ত শান্ত মোট ৭৪টি টেস্ট ইনিংস খেলে করেছেন ৯টি সেঞ্চুরি। তাঁর সামনে সুযোগ রয়েছে বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট শতরান করা ব্যাটারদের তালিকায় উঠে আসার। বর্তমানে সেই তালিকায় রয়েছেন মোমিনুল হক ও মুশফিকুর রহিম। দুজনের সেঞ্চুরির সংখ্যা ১৩টি (Najmul Hossain Shanto)।


