Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: সোশ্যাল মিডিয়ার যুগে ফলোয়ার সংখ্যাই এখন জনপ্রিয়তার বড় মাপকাঠি। প্রিয়াঙ্কা চোপড়া, বিরাট কোহলি, কাইলি জেনার কিংবা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাঁরা শুধু তারকা নন, বিশ্বজোড়া পরিচিত মুখ। যত বেড়েছে সাফল্য, তত বেড়েছে তাঁদের সোশ্যাল মিডিয়া অনুসরণকারীর সংখ্যা(Insta Clean Up)।
ফলোয়ার নিয়ে চাঞ্চল্যকর তথ্য (Insta Clean Up)
কিন্তু সম্প্রতি সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ইনস্টাগ্রাম ভুয়ো অ্যাকাউন্ট ও বট মুছে ফেলতেই বহু তারকার ফলোয়ার সংখ্যা হু হু করে কমে যায়। অভিযোগ, বহু সেলিব্রিটিই নাকি জনপ্রিয়তা দেখাতে টাকা দিয়ে ভুয়ো ফলোয়ার কিনেছিলেন।
বিপুল সংখ্যক নকল ফলোয়ার
২০১৯ সালে লন্ডনের ‘ইনস্টিটিউট অব কনটেম্পোরারি মিউজিক পারফরম্যান্স’ একটি গবেষণায় দাবি করে, বিশ্বের বহু জনপ্রিয় তারকার অ্যাকাউন্টে বিপুল সংখ্যক নকল ফলোয়ার রয়েছে। সেই তালিকায় উঠে আসে হলিউড ও বলিউডের একাধিক বড় নাম।
বিতর্কে প্রিয়াঙ্কার নাম
প্রিয়াঙ্কা চোপড়ার নামও এই বিতর্কে জড়ায়। চার বছর আগে মুম্বই পুলিশের তরফে তাঁকে ভুয়ো ফলোয়ার সংক্রান্ত তদন্তে ডাকা হয়েছিল বলে রিপোর্টে দাবি করা হয়। যদিও এই বিষয় নিয়ে কখনও প্রকাশ্যে মুখ খোলেননি অভিনেত্রী।
তালিকায় এলেন ডিজেনারেসের নাম (Insta Clean Up)
সবচেয়ে বেশি চমকে দিয়েছিল এলেন ডিজেনারেসের নাম। জনপ্রিয় মার্কিন টিভি সঞ্চালিকার ইনস্টাগ্রামে ৩৮ মিলিয়নের বেশি ফলোয়ার থাকলেও, রিপোর্টে দাবি করা হয় তাঁর প্রায় ৫৮ শতাংশ ফলোয়ারই নকল বা বট অ্যাকাউন্ট।
আরও পড়ুন: Mothers Day: মাদার্স ডে: ভালোবাসা, প্রতিবাদ আর বাণিজ্যের জটিল ইতিহাস
ক্লিন আপেই সব পরিষ্কার (Insta Clean Up)
বিশেষজ্ঞদের মতে, সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা দেখানোর চাপ থেকেই অনেক সেলিব্রিটি এই পথে হাঁটেন। কারণ বেশি ফলোয়ার মানেই বড় ব্র্যান্ড ডিল, বেশি বিজ্ঞাপন এবং বাড়তি প্রভাব। ইনস্টাগ্রামের এই বড়সড় ‘ক্লিন-আপ’-এর পর স্পষ্ট হয়েছে, অনলাইনের জনপ্রিয়তা সবসময় বাস্তবের প্রতিফলন নয়।



