Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুভেন্দু অধিকারীকে ঘিরে জল্পনাতেই সিলমোহর। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি রেকর্ড জয়ে ক্ষমতায় আসায় শুভেন্দু অধিকারী হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অজয় মুখোপাধ্যায়ের পর মেদিনীপুর থেকে দ্বিতীয় মুখ্যমন্ত্রী বাংলায়(Suvendu CM)।
বাংলা রাজনীতিতে গুরুত্বপূর্ণ অজয় মুখোপাধ্যায় (Suvendu CM)
বাংলার রাজনৈতিক ইতিহাসে অজয় মুখোপাধ্যায় একটি গুরুত্বপূর্ণ নাম। অবিভক্ত মেদিনীপুর জেলার তমলুকের এই নেতা ১৯৬৭ ও ১৯৬৯ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। বাংলা কংগ্রেসের প্রতিষ্ঠাতা হিসেবে তিনি কংগ্রেসের বিকল্প রাজনীতির মুখ হয়ে উঠেছিলেন। দীর্ঘ কয়েক দশক পর আবার মেদিনীপুর থেকে কোনও নেতাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসায় বাড়ছে প্রত্যাশা।
নাটকীয় উত্থান শুভেন্দুর (Suvendu CM)
শুভেন্দু অধিকারীর রাজনৈতিক উত্থানও কম নাটকীয় নয়। নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ হিসেবে তিনি প্রথম রাজ্য রাজনীতিতে পরিচিতি পান। পরে তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ সংগঠক ও মন্ত্রী হিসেবে কাজ করেন। ২০২০ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তিনি রাজ্যের বিরোধী রাজনীতির প্রধান মুখ হয়ে ওঠেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে তিনি জাতীয় স্তরেও আলোচনায় আসেন।
আরও পড়ুন: Insta Clean Up: সোশ্যাল মিডিয়ার ভুয়ো ফলোয়ার কেলেঙ্কারি, ক্লিন আপেই বেরোল আসল খেলা
শুভেন্দুর কাছে প্রত্যাশা (Suvendu CM)
বর্তমানে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা থেকে ঘোষিত মুখ্যমন্ত্রী। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে শুভেন্দুই এখন দলের সবচেয়ে শক্তিশালী বাঙালি মুখ। ফলে দলের অন্দরে ও বাইরে বাংলার নয়া প্রশাসকের কাছে দক্ষ প্রশাসনের প্রত্যাশা তৈরি হয়েছে। মেদিনীপুরের ভূমিপুত্র কি সেই আশা পূরণ করতে পারবেন? উত্তর দেবে সময়।



