Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ। কয়েক দিনের টানা অভিযানের পর তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে(Chandranath Murder)। ধৃতদের নাম বিশাল শ্রীবাস্তব, রাজ সিং এবং ময়ঙ্ক মিশ্র। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ ও বিহার পুলিশের যৌথ অভিযানে বালিয়া ও বক্সা থেকে তাদের ধরা হয়। ১৪ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসত আদালত।
ইউপিআই পেমেন্ট থেকে মেলে সূত্র (Chandranath Murder)
তদন্তকারীরা জানান, খুনের সূত্র মেলে একটি ইউপিআই পেমেন্ট থেকে। আততায়ীরা কলকাতার কাছে বালির একটি টোল প্লাজায় ডিজিটাল পেমেন্ট করেছিল। সেই তথ্য ধরে গাড়ির গতিবিধি ট্র্যাক করে পুলিশ অভিযুক্তদের নাগাল পায়।
বাড়ির কাছে গুলিবিদ্ধ হন চন্দ্রনাথ
গত বুধবার রাত ১০টা থেকে ১০টা ১০ মিনিটের মধ্যে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে নিজের বাড়ির কাছে গুলিবিদ্ধ হন চন্দ্রনাথ রথ। তাঁর এসইউভি-র পথ আটকে দেয় একটি রুপোলি রঙের নিশান মাইক্রা। এরপর বাইকে আসা দুষ্কৃতীরা খুব কাছ থেকে গুলি চালায়।
ধৃতরা পেশাদার সুপারি কিলার
পুলিশ জানিয়েছে, ধৃতরা পেশাদার সুপারি কিলার। বিশাল শ্রীবাস্তবের বিরুদ্ধে খুন ও ডাকাতিসহ ১৫টিরও বেশি মামলা রয়েছে। তদন্তে জানা গেছে, ঘটনায় ব্যবহৃত গাড়ি ও মোটরবাইকগুলি চুরি করা ছিল এবং গাড়িতে ভুয়ো নম্বরপ্লেট লাগানো হয়েছিল।
হত্যাকাণ্ডটি অত্যন্ত পরিকল্পিত (Chandranath Murder)
তদন্তকারীদের মতে, পুরো হত্যাকাণ্ডটি অত্যন্ত পরিকল্পিত। আততায়ীরা প্রায় ৪০ মিনিট এলাকায় অপেক্ষা করেছিল এবং কয়েক দিন ধরে রথের গতিবিধি নজরে রেখেছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইকে আসা এক বন্দুকবাজ খুব কাছ থেকে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।
আরও পড়ুন: Modi WFH: জ্বালানি সঙ্কটে ফের কি ফিরছে ‘ওয়ার্ক ফ্রম হোম’? মোদির বার্তায় জোর জল্পনা
তদন্তে পুলিশ (Chandranath Murder)
চন্দ্রনাথ রথ ছিলেন প্রাক্তন বায়ুসেনা কর্মী এবং শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী। তাঁর মা হাসিরানি রথ এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছেন। যদিও পুলিশ এখনও ষড়যন্ত্রের পুরো চক্র খতিয়ে দেখছে এবং বাকি জড়িতদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।



