Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচের আগে বরুণ চক্রবর্তীকে শুরু হয়েছে নতুন করে জল্পনা (Varun Chakaravarthy)।
বিরাটদের বিরুদ্ধে অনিশ্চিত বরুণ (Varun Chakaravarthy)
আইপিএল-এর শুরুটা ভাল করেনি নাইট শিবির কিন্তু শেষ চার ম্যাচ জিতে দুরন্ত প্রত্যাবর্তন করেছেন রাহানেরা। এই টানা ম্যাচ জয়ের ফলে প্লে-অফের দৌড়ে নিজেদের লড়াই এখনও জারি রেখেছে নাইট বাহিনী। মোক্ষম সময়ে ব্যাট এবং বল বিভাগেই জ্বলে উঠছে কলকাতা নাইট রাইডার্স। তবে দলের এই দুরন্ত কামব্যাকের নেপথ্যে রয়েছে বোলিং বিভাগ। এবার সেই বোলিং বিভাগের অন্যতম সেরা বোলার বরুণ চক্রবর্তীকে নিয়ে শুরু হয়েছে জল্পনা। হোটেলে বরুণকে দেখা গেল ক্র্যাচ নিতে হাটতে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও-টা ছড়িয়ে পড়ার পরেই শুরু হয়েছে তীব্র জল্পনা। একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে নেটিজেনদের মধ্যে (Varun Chakaravarthy)।
বেঙ্গালুরুর বিরুদ্ধে ১৩ মে বুধবার খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচে খেলার জন্য রায়পুরে পৌঁছে গিয়েছে অভিষেক নায়ারের দল। দল হোটেলে যাওয়ার সময় দেখা যায় বরুণকে ক্র্যাচ নিয়ে হাঁটতে। তবে তাঁর চোটের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি দলের পক্ষ থেকে।

বিশেষজ্ঞরা বরুণের চটকে গুরুরতর বলেই মনে করছেন। এমনি তাঁর বাঁ পায়ে বিশেষ জুতোও দেখা গিয়েছে। মনে করা হচ্ছে ফিল্ডিং করার সময় এই চোটের কবলে পড়েন তিনি। এর আগে হায়দরাবাদের বিরুদ্ধে ট্র্যাভিস হেডের বল আটকাতে গিয়ে চোট পেয়েছিলেন এই তারকা স্পিনার। এরপর চোট সরিয়ে আবার খেলতে নামেন তিনি। কিন্তু তারপর এই ভিডিও।
বরুণ চক্রবর্তী এখন তাঁর কেরিয়ারের অন্য উচ্চতায় থাকলেও সমস্যা বাড়ছে তাঁর ফিটনেস নিয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষে চোট পেয়েছিলেন তিনি এবং আইপিএল-এর শুরুটাও ভাল হয়নি তাঁর। এবার আবার চোট। এখনও পর্যন্ত ১০টি ম্যাচ খেলে তিনি নিয়েছেন ৮টি উইকেট।
আরও পড়ুন: Vijay Trisha Relationship: বিজয়ের শপথের পর ‘ভালোবাসার আওয়াজ…’ তুললেন তৃষা
এখন কলকাতার কাছে সব ম্যাচই মরণ-বাঁচন ম্যাচ। সব ম্যাচ জিতলেই প্লে-অফ নিশ্চিত হবে নাইট বাহিনীর। যার মধ্যে একটিও ম্যাচ হারলে জটিল সমীকরণ নির্ধারণ করবে কেকেআর-এর ভাগ্য। ১৩ মে রায়পুরে বেঙ্গালুরুর বিরুদ্ধে নামবে কেকেআর। আর এই ম্যাচে হেরে গেলে চাপ বাড়ছে কলকাতার। সেখান থেকে সব কটা ম্যাচেই জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন রিঙ্কু সিংরা (Varun Chakaravarthy)।


