Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসাবে ইনিংস শুরু শুভেন্দু অধিকারীর। নবান্নের অলিন্দে পরিবর্তনের হাওয়া (Suvendu First Cabinet Meeting)। শপথ গ্রহণের পর সোমবার প্রথমবার নবান্নে পা রাখলেন শুভেন্দু অধিকারী। ‘গার্ড অফ অনার’ দেওয়া হয় নতুন মুখ্যমন্ত্রীকে। তারপরই ‘সোনার বাংলা’ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সোমবারই প্রথম ক্যাবিনেট বৈঠক করেন তিনি। বৈঠকে ছিলেন শপথ নেওয়া পাঁচ মন্ত্রী। এছাড়া ছিলেন বিভিন্ন প্রশাসনিক কর্তাব্যক্তিরা। প্রথম ক্যাবিনেট বৈঠকে মোট ৬টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নতুন সরকারের।

মন্ত্রিসভার ৬ সিদ্ধান্ত (Suvendu First Cabinet Meeting)
প্রথম সিদ্ধান্ত: যাঁদের আত্মবলিদানের মধ্য দিয়ে সরকার প্রতিষ্ঠা হয়েছে সেই ৩২১ জন নিহত বিজেপি কর্মীর পরিবারের দায়িত্ব নিল রাজ্য সরকার
দ্বিতীয় সিদ্ধান্ত: রাজ্যের জনবিন্যাস বদলে গিয়েছে, সীমান্তরক্ষা অত্যন্ত প্রয়োজন। আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফকে কাঁটাতার দেওয়ার জন্য জমি হস্তান্তর করা হবে
তৃতীয় সিদ্ধান্ত: ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’, ‘বিশ্বকর্মা যোজনা’, ‘আয়ুষ্মান ভারতে’র মতো কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে যুক্ত হল পশ্চিমবঙ্গ
চতুর্থ সিদ্ধান্ত: রাজ্যের আইপিএস, আইএএস-রা কেন্দ্রের কোনও ট্রেনিংয়ে অংশ নিতে পারতেন না, এবার থেকে চাইলে তাঁরা পারবেন
পঞ্চম সিদ্ধান্ত: রাজ্যে লাগু হল ভারতীয় ন্যায় সংহিতা, এতদিন অসাংবিধানিকভাবে সিআরপিসি ও আইপিসি লাগু ছিল বঙ্গে
ষষ্ঠ সিদ্ধান্ত: সরকারি চাকরিতে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর বাড়ানো হল (Suvendu First Cabinet Meeting)
নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে ৬টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েও আরও বেশকিছু প্রতিশ্রুতি ছিল বিজেপির। মুখ্যমন্ত্রী তাও জানিয়ে দিলেন আগামী সোমবার ফের মন্ত্রিসভার বৈঠক। সেইদিন আরজি কর-সহ নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, পে কমিশন, মহার্ঘ ভাতা, এরিয়ারের বিষয়ে আলোচনা হবে।
আরও পড়ুন: Diganta Bagchi: আর্টিস্টস ফোরামে ভাঙনের ইঙ্গিত? হঠাৎ ইস্তফা দিগন্তর!
প্রথম দিনেই প্রশাসনে গতি ফেরাতে মরিয়া নতুন মুখ্যমন্ত্রী। ব্যক্তিগত প্রচার নয়, বরং জনকল্যাণমূলক নীতির মাধ্যমেই সরকার পরিচালিত হবে, এই বার্তাই দিলেন তিনি। শুভেন্দু অধিকারীর কথায়, “এই সরকার ‘আমিত্বে’ বিশ্বাস করে না, আমরা চলব জনস্বার্থের নীতিতে।”



