Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মুম্বই ইন্ডিয়ান্স হেরে যাওয়ার পর মধ্যমা দেখিয়ে শাস্তির মুখে টিম ডেভিড (Tim David)।
আচরণ ভঙ্গের কারণে শাস্তি টিম ডেভিডের (Tim David)
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অন্যতম তারকা ব্যাটার টিম ডেভিড। দলের প্রত্যাশাও বেশি তাঁর থেকে। তবে এবার তাঁকে পড়তে হবে বড় শাস্তির মুখে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ জিতে অশালীন অঙ্গভঙ্গির অভিযোগে ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে। আইপিএল-এ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ম্যাচ ফি-র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। তাঁর নামের পাশে যোগ হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট। তবে এও শোনা যাচ্ছে যে নির্বাসনের মুখেও পড়তে পারেন তিনি (Tim David)।
রায়পুরে বেঙ্গালুরু বনাম মুম্বই ম্যাচ ছিল টানটান উত্তেজনায় ভরা। সেই ম্যাচে শেষে গিয়ে পায়। এই হারের সঙ্গে সঙ্গে মুম্বইয়ের প্লে-অফের স্বপ্ন শেষ হয়ে গেছে। তবে এই ম্যাচ প্রথম থেকে ছিল টানটান উত্তেজনা। কোনও সময় মনে হচ্ছিল মুম্বই আবার কোনও সময় মনে হচ্ছে ম্যাচের রাশ বেঙ্গালুরু দিকে। অবশেষে জয় ছিনিয়ে নেয় আরসিবি। কিন্তু এরপর চর্চায় রয়েছেন টিম ডেভিড।

ম্যাচ শেষ হওয়ার পর আচমকাই ডাগআউটে টিম ডেভিডকে দেখা যায় মধ্যমা দেখতে। এই অশালীন অঙ্গভঙ্গির ছবি ক্যামেরায় ধরা পড়ার সঙ্গে সঙ্গে মুহূর্তে ভাইরাল হয়ে যায়। তাঁর এই আচরণের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। তবে অনেকের মতে উত্তেজনা এবং আবেগের বশবর্তী হয়ে তিনি এই কাজ করে ফেলেছেন। প্রসঙ্গত টিম ডেভিড আগে খেলতেন মুম্বই দলের হয়ে।
আরও পড়ুন: NEET UG Cancelled: বাতিল নিট পরীক্ষা, তদন্তের ভার সিবিআই-এর হাতে
এই ম্যাচ তাঁর জন্য ব্যাট হাতেও ভাল যায়নি। বেঙ্গালুরুর যখন জয়ের জন্য দরকার ছিল ৩৬ রান, হাতে ২৫ বল। সেই মুহূর্তে জিতেশ শর্মা আউট হওয়ার পর ব্যাট করতে নামেন তিন। কিন্তু কোনও রান না করেই এক বলেই ফিরতে হয় তাঁকে। ব্যাট হাতে ব্যর্থ আর এমন আচরণ মোটেও ভাল চোখে নেয়নি বোর্ড এবং সমর্থকরা (Tim David)।


