Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বাড়িতে ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে (Raw Chicken Wash) আসলেই আগে মাছ-মাংস ধোয়া হয়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই অভ্যাসই ডেকে আনতে পারে বিপদ। তার কারণ মুরগির মাংস ধোয়ার পর অদৃশ্য জীবাণু ছড়িয়ে পরতে পারে।
ছড়াতে পারে ব্যাকটেরিয়া (Raw Chicken Wash)
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এবং ইউএসডিএ ফুড সেফটি (Raw Chicken Wash) অ্যান্ড ইন্সপেকশন এই ব্যাপারে সতর্ক করেছেন। বরং এর থেকে সালমোনেলা ও ক্যাম্পিলোব্যাক্টারের মতো ক্ষতিকর ব্যাকটেরিয়া ছড়াতে পারে বলে মনে করা হচ্ছে।
কিভাবে সম্ভব? (Raw Chicken Wash)
রানিং ওয়াটার বা চলমান জলের নীচে মাংস ধুলে, জলের ফোটার সঙ্গে মিশে যায় মাংসের জীবাণু। তা ছড়িয়ে পরতে পারে ১ মিটার পর্যন্ত। ফলে ক্রস কন্টামিনেশন-এর আশঙ্কা বাড়তে পারে। রান্নাঘরে ছড়িয়ে পড়তে পারে জীবাণু।

আরও পড়ুন: NEET UG Cancelled: বাতিল নিট পরীক্ষা, তদন্তের ভার সিবিআই-এর হাতে
কিন্তু উপায়?
দোকান থেকে মাংস কিনলে সেটা তো পরিষ্কার করতেই হবে। কারণ তাতে রক্ত ও পালক লেগে থাকে। বিশেষজ্ঞরা বলছেন, এই অবস্থায় রানিং ওয়াটারে না ধুয়ে মাংস জলের বাটিতে ধীরে ধীরে ও বারবার পরিষ্কার করতে হবে। গ্লাভসের ব্যবহার ও রান্নাঘর জীবানুমুক্ত করতে হবে। আর প্যাকেজেড মিটের ক্ষেত্রে একবার স্থির জলে ধুয়ে, সিঙ্ক পরিষ্কার করলেই হবে।


