Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মাত্র ন’দিনের মধ্যেই বাতিল হয়ে গেল (NEET UG Exam) দেশের অন্যতম বৃহৎ মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজি ২০২৬। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। প্রায় ২৩ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি ইতিমধ্যেই জানিয়েছে, নতুন করে পরীক্ষা নেওয়া হবে এবং গোটা ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয়েছে সিবিআইয়ের হাতে।
কোথা থেকে প্রশ্ন ফাঁস? (NEET UG Exam)
তদন্তকারী সূত্রে জানা গিয়েছে (NEET UG Exam), রাজস্থানের সীকর জেলা থেকেই প্রশ্নপত্র ফাঁসের সূত্রপাত হয়ে থাকতে পারে। ইতিমধ্যেই স্পেশ্যাল অপারেশন গ্রুপ ১৫ জনকে আটক করেছে। জয়পুর থেকে গ্রেফতার করা হয়েছে মণীশ নামে এক ব্যক্তিকে, যাকে এই চক্রের মূল মাথা বলে সন্দেহ করা হচ্ছে। অভিযোগ, পরীক্ষার আগেই সোশ্যাল মিডিয়ায় সম্ভাব্য প্রশ্নপত্র ঘুরে বেড়াচ্ছিল। পরে দেখা যায়, সেই প্রশ্নের বহু অংশ আসল পরীক্ষার সঙ্গে মিলে গিয়েছে।
পরীক্ষার্থীদের বিক্ষোভ (NEET UG Exam)
ঘটনার জেরে দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। দিল্লি-সহ বিভিন্ন শহরে বিক্ষোভে নেমেছেন পরীক্ষার্থীরা। বিরোধী রাজনৈতিক দলগুলিও কেন্দ্রকে তীব্র আক্রমণ করেছে। অনেকের প্রশ্ন, ২০২৪ সালের নিট কেলেঙ্কারির পরও কেন নিরাপত্তা আরও জোরদার করা হল না?

আরও পড়ুন: Garga Chatterjee Arrest: গ্রেপ্তার গর্গ চাটার্জী, নেপথ্যে কোন কারণ?
উল্লেখ্য, আগেরবার ঝাড়খণ্ডের একটি স্কুল থেকে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছিল। তদন্তে উঠে এসেছিল কোটি টাকার র্যাকেট, ‘সলভার’ চক্র এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রশ্নপত্র বের করে আনার তথ্য। ফলে এবারও একই ধরনের চক্র সক্রিয় ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


