Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির জেরে আন্তর্জাতিক (PM Modis Convoy) বাজারে জ্বালানি সঙ্কটের আশঙ্কা বাড়ছে। তার প্রভাব পড়েছে ভারতেও। এই আবহে দেশবাসীকে সংযমী হওয়ার বার্তা দেওয়ার পর এবার নিজের কনভয়ের ক্ষেত্রেও বড় সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
নিরাপত্তায় আপোস নয় (PM Modis Convoy)
প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশ্যাল প্রোটেকশন (PM Modis Convoy) গ্রুপ বা এসপিজি-কে ইতিমধ্যেই এই বিষয়ে নির্দেশ পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, নিরাপত্তার সঙ্গে কোনও আপস না করেই কনভয়ের গাড়ির সংখ্যা কমাতে হবে। পাশাপাশি পেট্রল ও ডিজেলচালিত গাড়ির বদলে ধাপে ধাপে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের উপর গুরুত্ব দিতে বলা হয়েছে। যদিও নতুন করে গাড়ি কেনার অনুমতি আপাতত দেওয়া হয়নি।
বিশ্ব অর্থনীতির চাপ (PM Modis Convoy)
রবিবার সেকেন্দ্রবাদে এক জনসভায় প্রধানমন্ত্রী দেশবাসীকে জ্বালানি, রান্নার গ্যাস, ভোজ্য তেল এবং অন্যান্য আমদানিনির্ভর পণ্য ব্যবহারে সতর্ক হওয়ার পরামর্শ দেন। তিনি গণপরিবহন ব্যবহার, কার পুলিং এবং ওয়ার্ক ফ্রম হোমের উপরও জোর দেন। সোমবার গুজরাতের ভদোদরার সভাতেও তিনি বলেন, কোভিড পরবর্তী পরিস্থিতির পর পশ্চিম এশিয়ার সংঘাত বিশ্ব অর্থনীতিকে আরও চাপে ফেলেছে।

আরও পড়ুন: No Vehicle Day: ‘নো ভেহিকেল ডে’-র ঘোষণা, রাস্তায় চলবে না কোনও যানবাহন!
এদিকে প্রধানমন্ত্রীর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিরোধী দলনেতা রাহুল গান্ধী সমাজমাধ্যমে কটাক্ষ করে দাবি করেছেন, সাধারণ মানুষকে বারবার কৃচ্ছ্রসাধনের কথা বলা সরকারের ব্যর্থতারই প্রমাণ। তবে কেন্দ্রের মতে, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ই এখন দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ।


