Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শুভ চক্রবর্তী পশ্চিম মেদিনীপুর: প্রধানমন্ত্রী (Petrol Crisis) দেশবাসীর উদ্দেশে পেট্রোল ডিজেলের ব্যবহারে রাশ টানার আহ্বান জানানোর ৪৮ঘন্টা কাটতে না কাটতেই পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে একাধিক পেট্রোল পাম্পে দেখা গেল পেট্রোলের হাহাকার। অধিকাংশ পেট্রোল পাম্পেই ঝোলানো হয়েছে জ্বালানি তেল না থাকার নোটিশ।
অবৈধভাবে তেল বিক্রির অভিযোগ (Petrol Crisis)
সকাল থেকেই ঘুরে হয়রান পেট্রোল (Petrol Crisis) ডিজেল গ্রাহকেরা। গতকাল সন্ধ্যে পর্যন্ত বেশ কিছু পেট্রোল পাম্পে দুই চাকার জন্য ২০০ টাকা এবং চার চাকার জন্য ৫০০ টাকার তেলের লিমিট বেঁধে দেওয়া হয়েছিল কিন্তু আজ সকাল থেকে সেই পাম্প গুলিও ঝাপ বন্ধ করতে বাধ্য হয়েছে তেল না থাকার কারণে। অন্যদিকে কিছু গ্রাহকের অভিযোগ এলাকার বিভিন্ন দোকানে বোতলে করে তেল বিক্রি হচ্ছে রমরমিয়ে তাহলে পাম্পে কেন তেলের দেখা নেই।
আরও পড়ুন: PM Modis Convoy: জ্বালানি সাশ্রয়ের জের, মোদির কনভয়ে কাঁটছাঁট!
সমস্যায় অ্যাম্বুলেন্স চালকরা
এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অ্যাম্বুলেন্স চালকদের। তেল না পাওয়ার কারণে অনেকেই বেশি দূরত্বের ভাড়ায় যেতে রাজি হচ্ছেন না। অন্যদিকে পাম্প কর্তৃপক্ষের বক্তব্য গতকাল পর্যন্ত সীমিত মাত্রায় পেট্রোল ও ডিজেল দেওয়া হয়েছে গ্রাহকদের। কিন্তু তেল তেলের স্টক শেষ হয়ে যাওয়ার কারণে গ্রাহকদেরকে তারা ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছেন আবার তেলের ট্যাঙ্কার যদি পাম্পে এসে পৌঁছায় তাহলে ফের চালু হতে পারে পরিষেবা। কিন্তু সেই ব্যাপারেও কোনো নিশ্চয়তা নেই তাদের কাছে।


