Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভোট গণনার ঠিক আগের দিন বড়সড় রদবদল কালীঘাট (Kalighat Police Station) থানায়। থানার ওসি পদে নতুন দায়িত্বে আসীন হলেন বলাই বাগ। এর আগে ভাঙড়ের পোলেরহাট থানায় অতিরিক্ত ওসি হিসেবে কর্মরত ছিলেন তিনি। কালীঘাটের দায়িত্বে থাকা চামেলি মুখোপাধ্যায়কে আবার উল্টোডাঙা মহিলা থানাতেই ফিরিয়ে আনা হয়েছে।
ওসি বদল নিয়ে প্রশ্ন (Kalighat Police Station)
কেন বারংবার এই ওসি বদল? এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনিক মহলে। মাত্র কয়েকদিন আগেই থানার তৎকালীন ওসি গৌতম দাসকে সাসপেন্ড করা হয়েছিল। সমাজ মাধ্যমে বিতর্কিত পোস্ট, ছবি পোস্ট করা নিয়ে তার বিরুদ্ধে অভিযোগের তীর তোলা হয়েছিল। তিনি আগ্নেয়াস্ত্র হাতে দপ্তরে বসে একটি ছবি পোস্ট করেছিলেন। সেখানে লেখা ছিল ‘নতুন দায়িত্বের জন্য প্রস্তুত’. এখান থেকেই শুরু হয় বিতর্ক।
আরও পড়ুন: Chennai Flight News: প্লেনে উঠেই বমি, চলন্ত প্লেন থেকে ঝাঁপ ব্যক্তির
এই ঘটনার পর নতুন দায়িত্বে আনা হয়েছিল চামেলি মুখোপাধ্যায়কে। কিন্তু কিছুদিন পরেই আবার সরানো হল তাঁকে। এই নিয়ে বিভিন্ন মহলে উঠছে প্রশ্নের সুর। এখন নতুন দায়িত্বপ্রাপ্ত বলাই বাগ ভোটের আবহে কিভাবে পরিস্থিতি সামাল দেন, তাই দেখার।


