Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিপুল দাস, কোচবিহার, দিনহাটা: তৃণমূল কংগ্রেসের এক (Firearms Recovered) পঞ্চায়েত সদস্যের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দিনহাটার গ্রামে। মঙ্গলবার রাতে দিনহাটা ২ ব্লকের কিশামত দশ গ্রাম অঞ্চলের নেলপুরঘাট এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্য রঞ্জিত দাসকে গ্রেফতার করে সাহেবগঞ্জ থানার পুলিশ।
উদ্ধার আগ্নেয়াস্ত্র (Firearms Recovered)
ধৃতের কাছ থেকে একটি ৭ এমএম পিস্তল উদ্ধার (Firearms Recovered) করা ছাড়াও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এদিকে ইতিমধ্যে ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ বলে জানা গিয়েছে। সূত্রে জানা যায়, রঞ্জিত দাস ওই অঞ্চলের ১৫০ নং বুথের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য। বহুদিন আগে একটি আগ্নেয়াস্ত্র তিনি সংগ্রহ করে তার বাড়ি থেকে রেখেছিলেন।
আরও পড়ুন: Petrol Crisis: মেদিনীপুরে পেট্রোলের হাহাকার, পাম্পে লম্বা লাইন
গোপন সূত্রে খবর
এদিন গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তার কাছ থেকে সেই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে। তবে কী উদ্দেশ্যে তিনি ওই আগ্নেয়টি নিজের কাছে রেখেছিলেন তা জানার চেষ্টা করছে পুলিশ। এদিকে ইতিমধ্যেই দিনহাটা সহ গোটা রাজ্যে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস। সরকার দখল করেছে বিজেপি। মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরেই শুভেন্দু অধিকারী পুলিশ প্রশাসনকে কড়া হাতে নজরদারি বাড়াতে নির্দেশ দেন। এরপরেই দেখা যায় পুলিশ প্রশাসন ময়দানে নামে। আর তাতেই দিনহাটার সাহেবগঞ্জ থানার পুলিশ বড়সড় সাফল্য পেল।


