Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: হায়দরাবাদকে হারিয়ে টেবিল টপার গুজরাট (Gujarat Titans)।
৮৬ রানেই গুটিয়ে গেল SRH-র ইনিংস (Gujarat Titans)
চলতি আইপিএল এবার টানটান উত্তেজনায় ভরা। আজ যাকে মনে হচ্ছে এগিয়ে যাচ্ছে সেই আবার এক ম্যাচ পরে পিছিয়ে যাচ্ছে। আইপিএল-এর পয়েন্ট টেবিল এখন আরও জমে উঠেছে। একেকটা ম্যাচ যাচ্ছে আর বদলে যাচ্ছে সমীকরণ। একদিকে যেমন পাঞ্জাবের প্লে-অফে যাওয়া এক প্রকার নিশ্চিত ছিল হঠাৎ করেই টানা ম্যাচ হেরে এখন তাদের সামনে অঙ্ক জটিল। ঠিক তেমনই হায়দরাবাদের অবস্থা (Gujarat Titans)।
১২ মে গুজরাট বনাম হায়দরাবাদের ম্যাচের আগে দুই দলের ছিল ১৪ পয়েন্ট। যে দল জিতত সেই টেবিল শীর্ষে পৌঁছে যেত। ক্রিকেটপ্রেমীদের মনে হয়েছিল এই ম্যাচ হবে হাড্ডাহাড্ডি কিন্তু হল উল্টো। একপেশে খেলায় লজ্জার হার হল প্যাট কামিন্সদের। ১৬৯ রান তাড়া করতে নেমে ৮৬ রানেই গুটিয়ে গেল ঈশান কিষাণদের ইনিংস। ৮২ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিলেন শুভমন গিলরা। টানা পাঁচ ম্যাচ জিতে গুজরাট উঠে এল টেবিলের শীর্ষে। এই মুহূর্তে গুজরাট টাইটান্সের পয়েন্ট ১৬। প্লে-অফের দৌড়ে অনেকটাই এগিয়ে গেল গুজরাট।
প্রথমে ব্যাট করতে নেমে ৫ রানে ফিরলেন শুভমন গিল। ৭ রানে বাটলার। তবে ওপেনে নেমে মাটি কামড়ে লড়াই চালিয়ে যান সাই সুদর্শন। ৬৪ রানে তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় গুজরাট কিন্তু সেখান থেকে ৪৪ বলে ৬১ রানের লড়াকু ইনিংস খেলে আউট হন সাই সুদর্শন (Gujarat Titans)।

শেষ ওভার পর্যন্ত দলের হয়ে লড়াই চালান ওয়াশি। ৩৩ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। হোল্ডার অপরাজিত থাকেন ১১ রানে। দলের স্কোর পাঁচ উইকেটের বিনিময় ১৬৮।
রান তাড়া করতে নেমে প্রথম থেকেই নড়বড়ে ছিল সানরাইজার্স হায়দরাবাদের ইনিংস। একের পর এক উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় SRH। ৩২ রানের মধ্যেই হারিয়ে ফেলে ৪ উইকেট। টপ অর্ডার এই দিন সম্পূর্ণ ভাবে ব্যর্থ হয়। ট্র্যাভিস হেড ফেরেন ০ রানে, অভিষেক শর্মা ৬ রানে এবং স্মরণ রবিচন্দ্রন ৯ রানে। ঈশান কিষাণ ১১। এরপর মিডল অর্ডারও লড়াই চালাতে পারেনি।

আরও পড়ুন: Stocks: টালমাটাল অবস্থায়ও আশা জাগাচ্ছে যে স্টকগুলি
রাবাডা, হোল্ডার এবং সিরাজদের আগুনে স্পেলের সামনে তাসের ঘরের মত ভেঙে পরে হায়দরাবাদ। তিনটি করে উইকেট নিয়েছেন রাবাডা এবং হোল্ডার। দুটি উইকেট নিয়েছেন প্রসিধ কৃষ্ণ। সিরাজ নিয়েছেন একটি উইকেট।
আইপিএল-এ হায়দরাবাদ দলের এটাই সর্বনিম্ন স্কোর। এর পাশাপাশি কামিন্সরা এই প্রথম এত বড় রানের ব্যবধানে ম্যাচ হারল। ২০২৪ সালে পর এই প্রথম ২০০-র কম রান তাড়া করতে নেমে ব্যর্থ হতে হল হায়দরাবাদকে। ম্যাচ ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরেই থাকল SRH (Gujarat Titans)।


