Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: জয়ন্ত দাস বীরভূম, সিউড়ি: সিউড়ি (Daspara Clash) পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের দাসপাড়ায় সরকারের সাবমার্সিবলের পাম্পের তার ছিঁড়ে যাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ও উত্তেজনা ছড়াল এলাকায়।
স্থানীয় সূত্রে খবর (Daspara Clash)
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো (Daspara Clash) এক মহিলা পাম্পের সুইচ চালু করতে এসে দেখতে পান পাম্পের তার ছেঁড়া অবস্থায় পড়ে রয়েছে। বিষয়টি চোখে পড়তেই এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। খবর দ্রুত ছড়িয়ে পড়লে এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হন এবং ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন।
আরও পড়ুন: Firearms Recovered: দিনহাটায় উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার পঞ্চায়েতের তৃণমূল সদস্য
স্থানীয়দের অভিযোগ, এটা তৃণমূলের কাজ , এই ধরনের সমস্যা আগেও দেখা গিয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় প্রশাসনের আধিকারিকরা। তাঁরা এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন। প্রশাসনের আশ্বাসের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বেশ কিছুক্ষণ উত্তেজনার পরিবেশ বজায় থাকে।


