Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: রাজ্যে রাজনৈতিক (Falta News) পালাবদলের পর পলাতক জাহাঙ্গীর খান ও তার কথিত ‘বাইক বাহিনী’। দীর্ঘদিন ঘরছাড়া থাকার পর ধীরে ধীরে বাড়ি ফিরতে শুরু করেছেন ফলতার বহু বাসিন্দা। তবে এলাকায় এখনও আতঙ্কের ছাপ স্পষ্ট বলে জানাচ্ছেন স্থানীয়রা।
এলাকায় ত্রাসের পরিবেশ (Falta News)
স্থানীয়দের অভিযোগ, জাহাঙ্গীর খান (Falta News) ও তার অনুগামীরা দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের পরিবেশ তৈরি করেছিল। বিরোধীদের ওপর হামলা, মিথ্যা মামলায় ফাঁসানো, তোলাবাজি এবং ব্যবসায়ীদের হুমকি দেওয়ার মতো নানা অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। অভিযোগ, তোলা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়া হতো বা জোর করে দোকান দখল নেওয়া হত।
মহিলাদের হুমকি, তোলাবাজির প্রভাব (Falta News)
এছাড়াও মহিলাদের হুমকি ও অত্যাচারের অভিযোগও তুলেছেন এলাকাবাসী। দাবি, জাহাঙ্গীরের বিরুদ্ধে কেউ মুখ খুললেই তাকে দলীয় কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে মারধর ও নির্যাতন করা হতো। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ফলতার বিশেষ অর্থনৈতিক অঞ্চলেও তোলাবাজির প্রভাব পড়ে। একাধিক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বহু মানুষ কর্মহীন হয়ে পড়েন।
আরও পড়ুন: Insufficient Teacher: গোটা স্কুলে মাত্র ৮ জন মাধ্যমিক পাস, শিক্ষকের অভাবে ভবিষ্যৎ অন্ধকার!
ফিরবেন জাহাঙ্গীর?
দীর্ঘদিনের এই পরিস্থিতিতে বহু বাসিন্দা এলাকা ছাড়তে বাধ্য হন। বর্তমানে রাজনৈতিক পরিবর্তনের পর তারা ফিরতে শুরু করলেও ভয়ের পরিবেশ পুরোপুরি কাটেনি বলে জানিয়েছেন অনেকেই। তবে পুনর্নির্বাচন আগামী একুশে মে সেই নির্বাচনে শাসকদলের প্রার্থী জাহাঙ্গীর খান, তার মধ্যে তিনি কি এলাকায় আসবেন, প্রশ্ন উঠছে সেখানে?


