Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামার আগে ভুবির সুইং নিয়ে সতর্ক নাইট বাহিনী (Kolkata Knight Riders)।
কলকাতার সামনে চ্যালেঞ্জের নাম ভুবি (Kolkata Knight Riders)
শুরুটা ভাল না হলেও দুরন্ত কামব্যাক করেছে নাইট বাহিনী। তবে এরপরও কলকাতার আকাশে অনিশ্চিয়তার কালো মেঘ কাটছে না। এখন সব ম্যাচ যেটাই রাহানেদের পাখির চোখ। সেই আবহে আজ কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরুর (Kolkata Knight Riders)।
এই মুহূর্তে ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সেকেন্ড বয় বিরাটরা। শেষ পাঁচ ম্যাচে তিনটি ম্যাচ জিতেছে আরসিবি। যার মধ্যে টানটান ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে জয়। তবে বেঙ্গালুরুর বোলিংয়ের মূল ভরসা ভুবনেশ্বর কুমার। ১১ ম্যাচে ২১টি উইকেট নিয়ে বেগুনি টুপির মালিক তিনি। নাইটদের যে তিনি কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে চলেছে সেটা বলাই বাহুল্য।

চলতি আইপিএল-এ দুরন্ত ফর্মে রয়েছে ভুবি। সমর্থকরা ছাড়াও ভারতীয় প্রাক্তন ক্রিকেটাররা ইতিমধ্যেই দাবি তুলতে শুরু করেছেন ভুবিকে জাতীয় দলে ফেরানোর তবে ভুবনেশ্বর কুমারকে এই প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানিয়েছেন এই বিষয়ে কিছুই আগে থেকে ভাবতে চান না তিনি। আকাশ চোপড়ার কথায়, ‘ভুবি দেখাচ্ছে, এখনও ও কতটা কার্যকরী হতে পারে। নির্বাচকেরা ওর কথা ভাবলে আমি অবাক হব না।’ আজ কেকেআর-এর সামনে ভুবি বড় ফ্যাক্টর হতে চলেছেন সেটা অনস্বীকার্য (Kolkata Knight Riders)।

বেঙ্গালুরুর সেকেন্ড হোম রায়পুর। এই মুহূর্তে দলের মধ্যেও যথেষ্ট ভারসাম্য রয়েছে। আগের ম্যাচে দুরন্ত হাফ সেঞ্চুরি করে দলকে ম্যাচ জিতিয়েছিলেন ক্রুনাল পান্ডিয়া। তবে ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি এবং বেথেল। দুটি ম্যাচে বিরাট ফিরেছেন শূন্য রানে। তবে এই ম্যাচে তিনি জ্বলে ওঠার চেষ্টা করবেন আর সেটা হলে যে তিনি কতটা ভয়ঙ্কর সেটা ক্রিকেটপ্রেমীরা জানেন।
আরও পড়ুন: Firearms Recovered: দিনহাটায় উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার পঞ্চায়েতের তৃণমূল সদস্য
অন্যদিকে শেষ চারটি ম্যাচে জয় পেয়েছে কলকাতা। এই মুহূর্তে তারা রয়েছে আট নম্বরে। সেখান থেকেই সমর্থকদের মধ্যে আশা বাড়ছে কলকাতাকে নিয়ে। দলের জন্য ইতিবাচক যে ফিন অ্যালেন আগের ম্যাচে দুরন্ত সেঞ্চুরি করেছেন। অন্যদিকে নারিনও ফর্মে ফিরেছেন। তবে চিন্তা থাকছে বরুণ চক্রবর্তীকে নিয়ে। এই ম্যাচে তিনি খেলবেন কিনা সেটা নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি না খেললে সেটা দলের জন্য বড় ধাক্কা হতে চলেছে। সব দিক থেকে এই ম্যাচ দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ। এখন দেখার কলকাতা নিজেদের জয়ের ধারা বজায় রাখতে পারে কিনা (Kolkata Knight Riders)।


