Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে গরমের ছুটির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্যের স্কুল শিক্ষা দফতর(Summer Vacation)। ১১ মে থেকে এবার রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে। ৩০ মে পর্যন্ত ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে।
ছুটির মেয়াদ বাড়িয়ে বিজ্ঞপ্তি (Summer Vacation)
রাজ্যের স্কুল শিক্ষা দফতরের তরফে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যের বিভিন্ন সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাইমারি, আপার প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছুটির মেয়াদ বাড়ানো হল।
আরও পড়ুন: Humayun Sweet: বিশেষ মিষ্টিতে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা হুমায়ুনের, বিধানসভায় মাতলেন মিষ্টিমুখে
জুন পয়লায় খুলবে স্কুল (Summer Vacation)
বিজ্ঞপ্তিতে বলা হয় ১১ মে থেকে শুরু হওয়া গরমের ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে। ১২ দিন বেড়েছে এই ছুটির মেয়াদ। ফলে ১ জুন থেকে খুলে যাবে যাবতীয় সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি।



