Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বার বার শারীরিক অসুস্থতার কারণে ফের (Sonia Gandhi Health) হাসপাতালে ভর্তি হতে হল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে। গুরুগ্রামের একটি নামী বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল বলে জানা গিয়েছে। যদিও কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, এটি মূলত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ ছিল এবং চিকিৎসকদের পরামর্শ মেনেই তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। পরে হাসপাতাল থেকে বাড়িও ফিরে যান তিনি।
একাধিকবার অসুস্থ (Sonia Gandhi Health)
চলতি বছরের শুরু থেকেই একাধিকবার (Sonia Gandhi Health) অসুস্থ হয়ে পড়েছেন ৭৯ বছরের প্রবীণ এই নেত্রী। জানুয়ারিতে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকদের মতে, দিল্লির দূষণ ও ঠান্ডার জেরে তাঁর ব্রঙ্কিয়াল অ্যাজমার সমস্যা বেড়ে গিয়েছিল। মার্চ মাসে আবার প্রবল জ্বর নিয়ে ভর্তি হন দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে। তখন তাঁর শরীরে সিস্টেমিক সংক্রমণের লক্ষণ ধরা পড়ে।

কেমনা আছেন?
এ বারও চিকিৎসকেরা পাকস্থলী ও মূত্রনালীর সংক্রমণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে একাধিক পরীক্ষা-নিরীক্ষা করেন। যদিও হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

আরও পড়ুন: Peyajer Payes: চাল নয় অন্যরকম স্বাদের পেঁয়াজের পায়েস!
স্বাস্থ্য নিয়ে টানাপোড়েন চললেও রাজনৈতিকভাবে এখনও সক্রিয় রয়েছেন সোনিয়া গান্ধী। দীর্ঘ রাজনৈতিক জীবনে পাঁচবার লোকসভার সাংসদ হওয়ার পাশাপাশি বর্তমানে তিনি রাজ্যসভার সদস্য। বয়স ও অসুস্থতা সত্ত্বেও দলীয় কর্মকাণ্ডে তাঁর উপস্থিতি এখনও কংগ্রেসের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল।


