Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বাঁকুড়া জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করার পাশাপাশি তৃনমূল ছাড়লেন সুজাতা মন্ডল (Sujata Mondal)। আজ বাঁকুড়ার জেলা শাসকের দফতরে গিয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন সুজাতা মন্ডল। পাশাপাশি তৃনমূল নেতৃত্ব ও ভোটকুশলী সংস্থার বিরুদ্ধে অভিমানের কথা জানিয়ে দল ছাড়ার কথাও ঘোষণা করেছেন তিনি।

বর্ণময় চরিত্র সুজাতা মন্ডল (Sujata Mondal)
বাঁকুড়া তথা বঙ্গ রাজনীতির অন্যতম বর্ণময় চরিত্র সুজাতা মন্ডল। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা একসময় ছিলেন বিজেপির সক্রিয় কর্মী। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আইনি বাধায় যখন সৌমিত্র খাঁ বিজেপি প্রার্থী হয়েও নিজের লোকসভা কেন্দ্র বিষ্ণুপুরে প্রচারে নামতে পারেননি সেই সময় তাঁর হয়ে প্রচারে ঝড় তুলেছিলেন সুজাতা। কিন্তু একবছরের মাথায় তিনি দল ছেড়ে তৃনমূলে যোগ দেন (Sujata Mondal)।
মৎস্য ও প্রাণী সম্পদ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ (Sujata Mondal)
সৌমিত্র খাঁর সঙ্গে বিচ্ছেদও হয়ে যায়। ২০২১ সালে আরামবাগ বিধানসভা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করে তৃনমূল। কিন্তু জয়ের মুখ দেখতে পাননি। তবে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃনমূলের টিকিটে জিতে বাঁকুড়া জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ হন তিনি।

আরও পড়ুন: Garga Chatterjee Arrest: গ্রেপ্তার গর্গ চাটার্জী, নেপথ্যে কোন কারণ?
অভিমানে দল ছাড়লেন (Sujata Mondal)
২০২৪ এর লোকসভা নির্বাচনে তাঁকে তাঁর প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁর বিরুদ্ধে বিষ্ণুপুর লোকসভা আসনে প্রার্থী করে তৃনমূল। কিন্তু এবারও জয়ের মুখ দেখতে পাননি তিনি। এবার রাজ্যে পালাবদল হতেই সেই সুজাতা মন্ডল অভিমানে দল ছাড়লেন। সঙ্গে ছাড়লেন বাঁকুড়া জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ পদও। দল ছাড়লেও আপাতত বিজেপিতে যাওয়ার তেমন ইঙ্গিত দেননি সুজাতা।



