Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: শপিং মল, মেট্রো স্টেশন বা বিমানবন্দরে এসকেলেটরে উঠলে নিশ্চয়ই লক্ষ্য করেছেন ধাতব সিঁড়ির উপর গভীর খাঁজ থাকে। অনেকেই ভাবেন এগুলো শুধু ডিজাইনের অংশ। কিন্তু আসলে এই খাঁজই প্রতিদিন লাখ লাখ মানুষের নিরাপত্তা নিশ্চিত করে(Escalator Info)।
কেন এসকেলেটরে কম্ব প্লেট (Escalator Info)
এসকেলেটরের সবচেয়ে ঝুঁকিপূর্ণ হল শুরু ও শেষের অংশ। এখানে চলন্ত ধাপগুলো মেঝের নিচে ঢুকে যায়। সেই অংশে থাকে দাঁতের মতো ধাতব প্লেট, যাকে “কম্ব প্লেট” বলা হয়। সিঁড়ির খাঁজগুলো এই দাঁতের সঙ্গে নিখুঁতভাবে মিলে যায়। ফলে জুতো, ফিতা বা ব্যাগের অংশ মেশিনের ভেতরে আটকে যাওয়ার ঝুঁকি অনেক কমে।
পিছলে পড়ার সম্ভাবনা কমায়
এই খাঁজগুলো পিছলে পড়ার সম্ভাবনাও কমায়। বৃষ্টি, কাদা বা পানীয় পড়ে গেলে জল সরাসরি সিঁড়ির ওপর জমে না থেকে খাঁজের মধ্যে নেমে যায়। এতে পা পিছলে দুর্ঘটনা ঘটার আশঙ্কা কম হয় এবং জুতোর গ্রিপ ভালো থাকে।
হোঁচট খাওয়ার ঝুঁকি কমে (Escalator Info)
আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হল ধাপগুলোর মসৃণ চলাচল নিশ্চিত করা। এসকেলেটরকে সমতল পথ থেকে সিঁড়ির আকারে বদলাতে হয়। খাঁজযুক্ত নকশার কারণে ধাপগুলো একে অপরের সঙ্গে ঠিকভাবে জুড়ে যায় এবং বড় ফাঁক তৈরি হয় না। এতে হোঁচট খাওয়ার ঝুঁকিও কমে।
আরও পড়ুন: Indo Russia: ‘হিন্দি-রুশি ভাই ভাই’: পুরনো জনপ্রিয় স্লোগান রুশ বিদেশমন্ত্রীর মুখে
দুর্ঘটনা ঠেকানোর নীরব নিরাপত্তা (Escalator Info)
অনেক এসকেলেটরে ধাপের দুই পাশে হলুদ দাগ দেখা যায়। খাঁজের কারণে তৈরি হওয়া ছায়া এই দাগগুলোকে আরও স্পষ্ট করে তোলে। ফলে মানুষ স্বাভাবিকভাবেই ধাপের মাঝখানে দাঁড়ায় এবং পাশের বিপজ্জনক অংশ থেকে দূরে থাকে। এসকেলেটরের ছোট ছোট খাঁজ শুধু নকশা নয়, বরং প্রতিদিন অসংখ্য দুর্ঘটনা ঠেকানোর নীরব নিরাপত্তারক্ষী।



