Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা পুলিশের কাজকর্মে ডিজিটাল ব্যবস্থার ব্যবহার আরও বাড়াতে নতুন নির্দেশ দিলেন কলকাতার নগরপাল অজয় নন্দ। মঙ্গলবার আইসিজেএস (ইন্টার-অপারেবল ক্রিমিনাল জাস্টিস সিস্টেম) সংক্রান্ত নির্দেশে জানানো হয়েছে, কলকাতা পুলিশের প্রতিটি ডিভিশনে একটি করে ডিভিশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা ডিসিআরবি গঠন করা হবে(Lalbazar Digital)।
প্রতি ডিভিশনে ডিসিআরবি (Lalbazar Digital)
এলাকা ভিত্তিক প্রতিটি ডিভিশনে সাধারণত আট জন সদস্যকে নিয়ে একটি করে দল তৈরি হবে। তবে প্রয়োজন অনুযায়ী সদস্যসংখ্যায় পরিবর্তন করা যেতে পারে। সংশ্লিষ্ট ডিভিশনের ডেপুটি কমিশনার পুরো ব্যবস্থাটি তদারকি করবেন।
আইসিজেএসের মাধ্যমে পুলিশ, আদালত, কারাগার, ফরেনসিক ল্যাব এবং সরকারি আইনজীবী বিভাগের মধ্যে ডিজিটাল মাধ্যমে তথ্য আদানপ্রদান করা হয়। লালবাজারের লক্ষ্য, কাগজপত্রের উপর নির্ভরতা কমিয়ে তথ্যের নির্ভুলতা বাড়ানো এবং তদন্ত ও বিচারপ্রক্রিয়াকে আরও দ্রুত ও মসৃণ করা।
ডিসিআরবি-কে সংশ্লিষ্ট ডিভিশনে আইসিজেএস বাস্তবায়ন, নজরদারি, সমন্বয় এবং নিয়মপালনের ক্ষেত্রে নোডাল ইউনিট হিসেবে কাজ করতে হবে।
ডিসিআরবির মূল দায়িত্ব
ডিভিশন স্তরে আইসিজেএসের বাস্তবায়ন ও নজরদারি করা
ডিজিটাল তথ্যের গুণমান, নির্ভুলতা এবং সময়ানুবর্তিতা নিশ্চিত করা
প্রযুক্তিগত ও পরিচালনগত সমস্যার দ্রুত সমাধান করা
ডিজিটাল মাধ্যমে বকেয়া কাজের পরিমাণ কমানো
প্রযুক্তিগত প্রয়োজনীয়তা সময়মতো পূরণ করা
বিভিন্ন পক্ষের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা
ফৌজদারি বিচার ব্যবস্থার বিভিন্ন স্তরের মধ্যে ডিজিটাল সমন্বয় আরও শক্তিশালী করা
থানার কর্মীদের ডিজিটাল দক্ষতা বাড়ানো
পুলিশি ব্যবস্থার বিভিন্ন স্তম্ভের মধ্যে ডিজিটাল সক্ষমতা জোরদার করা
এ ছাড়াও, প্রতিটি ডিসিআরবিকে সময়ে সময়ে আইসিজেএস বাস্তবায়নের অগ্রগতি খতিয়ে দেখতে হবে। থানাভিত্তিক নিয়মপালন, বকেয়া কাজ এবং তথ্যের গুণগত মান যাচাইয়ের পাশাপাশি পরিদর্শন ও অডিটের বিষয়টিও নজরে রাখতে হবে(Lalbazar Digital)।
নির্দেশগুলি সঠিক ভাবে পালন করা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার দায়িত্বও থাকবে ডিসিআরবির উপর।
আরও পড়ুন: Annapurna Portal: অন্নপূর্ণা যোজনা নিয়ে নবান্নে বড় ঘোষণা: যাবতীয় অভিযোগের সমাধান এবার পোর্টালেই
লালবাজারের এই নতুন উদ্যোগের মাধ্যমে কলকাতা পুলিশের বিভিন্ন স্তরে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা আরও সুসংহত হবে বলেই মনে করা হচ্ছে(Lalbazar Digital)। একই সঙ্গে তথ্য আদানপ্রদানে গতি বাড়িয়ে তদন্ত ও ফৌজদারি বিচার ব্যবস্থার কাজকর্ম আরও কার্যকর করার লক্ষ্য নেওয়া হয়েছে।



