Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: গোলের সুযোগ নষ্টের খেসারত দিয়ে ডুরান্ড কাপের (Mohammedan Durand Cup) গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল মহামেডান স্পোর্টিং ক্লাব। এদিন পুরো ম্যাচে আক্রমণের ঝলক দেখালেও ফিনিশিংয়ের ব্যর্থতা এবং রক্ষণভাগের ভুলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হলো সাদা-কালো ব্রিগেডকে।
ম্যাচের শুরুতেই আক্রমণ (Mohammedan Durand Cup)
ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে মহামেডান। মাত্র চার মিনিটে কিমার দুর্দান্ত ক্রস থেকে সহজ সুযোগ হাতছাড়া করেন সাকা। এর ঠিক এক মিনিট পরেই, অর্থাৎ পাঁচ মিনিটে ইস্রাফিলের শট সরাসরি চলে যায় প্রতিপক্ষ গোলকিপারের হাতে।

ধারাবাহিক আক্রমণ ও সুযোগ নষ্ট (Mohammedan Durand Cup)
ম্যাচের প্রথমার্ধে লালথানকিমার শট এবং সাকার কর্নার থেকে ফারদিনের শট গোলের মুখ খুলতে ব্যর্থ হয়। ১৬ মিনিটে প্রতিপক্ষের ১৬ নম্বর জার্সির খেলোয়াড়কে ফাউল করেন জুয়েল। পরবর্তীতে রেমসঙ্গা থেকে বল বাড়িয়ে ফারদিনের ভায়া হয়ে ব্যাকপাস পেলেও সাকার শট গোলপোস্টের উপর দিয়ে বাইরে চলে যায়।
মহামেডানের একমাত্র গোল (Mohammedan Durand Cup)
খেলার ৩৪ মিনিটে দুর্দান্ত ব্যক্তিগত দক্ষতার পরিচয় দেন কিমা। চারজন ডিফেন্ডারকে কাটিয়ে তিনি এক দৃষ্টিনন্দন গোল করে মহামেডান শিবিরকে এগিয়ে দেন এবং সমর্থকদের মনে আশার আলো জাগান।

রক্ষণভাগের ভুল ও পতন (Mohammedan Durand Cup)
প্রথমার্ধের ভালো পারফরম্যান্সের পরেও মহামেডানের রক্ষণের বড় ভুল ও গোলকিপার শুভদীপ পণ্ডিতের একটি মারাত্মক ভুলের চড়া মূল্য দিতে হয় দলকে। এই সুযোগ নিয়ে প্রতিপক্ষ খেলায় সমতা ফিরিয়ে ম্যাচে ফিরে আসে।
আরও পড়ুন: Sushil Kumar: সুশীল কুমারের জামিনের আবেদন খারিজ করল দিল্লি হাই কোর্ট
দ্বিতীয়ার্ধের চিত্র ও বিদায়
দ্বিতীয়ার্ধেও গোলের খোঁজে মরিয়া ছিল মহামেডান (Mohammedan Durand Cup)। সাকার একটি শট সাইডনেটে গিয়ে লাগে। এরপর ৫৯ মিনিটে প্রতিপক্ষের ৮৭ নম্বর জার্সির খেলোয়াড়ের নেওয়া একটি শট ডিফেন্ডার দীনেশের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে যায়, যা মহামেডানের কফিনে শেষ পেরেক পুঁতে দেয়। দিনের শেষে একাধিক সুযোগ নষ্ট এবং রক্ষণাত্মক ভুলের মাশুল গুনে ডুরান্ড কাপের লড়াই থেকে হতাশাজনক বিদায় নিতে হলো ঐতিহাসিক এই ক্লাবটিকে।



