Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: জর্দার কৌটায় সুতো জরিয়ে সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে ছুঁড়ে মারার অভিযোগ (Uttarpara)। পাশের আরেকটি বাড়িতেও ছোঁড়া হয়। ঘরের চালের টালি ভেঙে নীচে পরতেই চাঞ্চল্য ছড়ায়।কেউ বোম ছুঁড়ে মারল ভেবে আতঙ্কিত হয়ে পরেন বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ এসে কৌটো দুটিকে জলের বালতিতে দিয়ে তুলে নিয়ে যায়।

বাবা স্বপন ঘোষ জানান (Uttarpara)
বুধবার বিকাল চারটে নাগাদ ক্যাম্পের বাসিন্দারা একটি শব্দ পেয়েছিলেন বলে দাবী করেন। তারপর রাত নটা নাগাদ আবার শব্দ হয়। দেখা যায় টোটো চালক অজিত ঢালির টালির চালের টালি ভেঙে একটি কৌটা নীচে এসে পরে। সে সময় টোটো চালকের দুই মেয়ে জামাই নাতনিরা সেখানে ছিলো। পাশেই সিভিক ভলেন্টিয়ার দেবাশিষ ঘোষের বাড়ি। দেবাশীষের বাবা স্বপন ঘোষ জানান,তার বাড়িতেও একটি কৌটা ছোঁড়া হয়।
আরও পড়ুন: Mamata Banerjee: প্রথমে পদত্যাগে নারাজ, এখনও সোশ্যাল মিডিয়ায় ‘মুখ্যমন্ত্রী’ মমতা!

পুলিশ জানিয়েছে (Uttarpara)
তবে কি কারনে কে বা কারা এটা করেছে তা বলতে পারেননি ক্যাম্পের বাসিন্দারা। পুলিশ জানিয়েছে জর্দার কৌটায় সুতলি জরিয়ে বোমের আকার দেওয়া হয়েছিল। কি কারনে সেটা খতিয়ে দেখা হচ্ছে।



